আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

৬ বন্দিকে হত্যা করেছে মিয়ানমারের সেনাবাহিনী

৬ বন্দিকে হত্যা করেছে মিয়ানমারের সেনাবাহিনী

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী একটি গ্রামের স্কুলে আটক অন্তত ৬ জনকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে।

সেনাবাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করে বলেছেন, সেনারা নিরস্ত্র বন্দিদের ওপর গুলি চালিয়েছে। কারণ, তারা সেনাদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল।

বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। আটকদেরকে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ গোষ্ঠীটি জাতিগত রাখাইন বৌদ্ধ গোষ্ঠী।

মিয়ানমারের সেনাবাহিনী এবং বিদ্রোহীদের সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় বৌদ্ধ জনগোষ্ঠীর ৩০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বহু জাতিগোষ্ঠীর দেশ মিয়ানমারে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী আছে। সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর অভিযানের মুখে মুসলিম রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার ঘটনা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।

মিয়ানমারে অন্যান্য জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলোর সঙ্গেও সেনাবাহিনীর প্রায়ই সংঘর্ষ হয়ে থাকে।

মিয়ানমারের উত্তর রাখাইনে সাংবাদিকসহ বেশিরভাগ ত্রাণসংস্থা নিষিদ্ধ হওয়ায় বৃহস্পতিবার সকালে যা ঘটেছে তা যাচাই করা কঠিন বলে ইয়াঙ্গন থেকে জানিয়েছেন বিবিসি’র এক সংবাদদাতা।

মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন এর ভাষ্য অনুযায়ী, “রথেডুয়াং শহরের কায়াউক তান গ্রামের একটি স্কুলে সাময়িকভাবে ২৭৫ জনকে আটক রাখা হয়েছে।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার সকালে বন্দিরা ‘নিরাপত্তা বাহিনীকে আক্রমণ’ করার চেষ্টা চালালে তাদের ওপর সেনারা গুলি চালায়। এছাড়া সেনাদের আর অন্য কোনো উপায় ছিল না।

প্রথমে সতর্ক করতে গুলি ছোড়া হয়েছিল। কিন্তু এ ঘটনায় ছয় জন নিহত হয়। আহত হয় আটজন এবং ৪ জন পালিয়ে যায়।

শেয়ার করুন

পাঠকের মতামত