আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রশিক্ষণ ভারতে: লঙ্কান সেনাপ্রধান

আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রশিক্ষণ ভারতে: লঙ্কান সেনাপ্রধান

শ্রীলঙ্কার সেনাপ্রধান লে. জেনারেল মহেশ সেনানায়েক জানিয়েছেন, তার দেশের রাজধানী কলম্বোয় আত্মঘাতী বোমা হামলাকারীরা সন্ত্রাসী প্রশিক্ষণ নিতে প্রতিবেশী ভারত সফর করেছিলেন।

গত ২১ এপ্রিল ইস্টার সানডেতে কলম্বোর তিনটি গির্জা, তিনটি পাঁচ তারকা হোটেলসহ আটটি স্থানে আত্মঘাতী হামলায় আড়াই শতাধিক নিহত ও ৫ শতাধিক মানুষ আহত হন।

হামলার চার দিন পর আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে।

লঙ্কান সেনাপ্রধান বলেন, ‘হামলাকারীরা ভারতে যায়। সেখানে কাশ্মীর, বেঙ্গালুরু ও কেরালা রাজ্যে সম্ভবত সন্ত্রাসী প্রশিক্ষণ নেয়। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য আমরা হাতে পেয়েছি।’

ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এক বোমা হামলাকারীর ভারত সফরের সুনির্দিষ্ট তথ্য পেয়েছি। কিন্তু, তার এই সফরের সঠিক কারণ এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।’

মহেশ সেনানায়েক বলেন, ‘সম্ভবত কিছু প্রশিক্ষণ অথবা দেশের বাইরের কিছু সংগঠনের সঙ্গে আরও বেশি সংযোগ স্থাপনের জন্য হামলাকারীরা এই সফর করেছিলেন।’

শ্রীলঙ্কার ইতিহাসে ভয়াবহ ওই হামলার পর সরকার দাবি করে, কমপক্ষে ৯ জন এই আত্মঘাতী হামলায় জড়িত।

দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা আগাম তথ্য পাওয়ার পরও হামলা মোকাবেলায় ব্যর্থতার জন্য নিরাপত্তা বাহিনীকে দোষারোপ করেন। এ নিয়ে তাদের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনও দেখা দেয়।

প্রথম হামলার কয়েক ঘণ্টা আগেও চূড়ান্ত সতর্কবার্তা পাঠিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা। এ বিষয়ে লঙ্কান সেনাপ্রধান বলেন, ‘তারা গোয়েন্দা তথ্য আদান-প্রদান করেছিলেন।’

তিনি বলেন, ‘ওই পরিস্থিতিতে বিভিন্ন দিক থেকে আসা সামরিক গোয়েন্দা তথ্যও ভিন্ন ধরনের ছিল। এসব তথ্যের মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা ছিল, যা এখন সবার কাছেই স্পষ্ট।’

ইস্টার সানডে’র হামলার পর ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ দেশটির তামিলনাড়ু ও কেরালার বিভিন্ন এলাকায় কয়েক দফা অভিযান চালিয়েছে।

তারা ওই হামলার সঙ্গে ভারতীয়দের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করছে।

অভিযানে রিয়াস আবু বকর নামে এক ভারতীয় গ্রেফতার হন। এরপরই এনআইএ দাবি করে, তামিলনাড়ুতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) স্লিপার সেল রয়েছে।

গ্রেফতারের পর কেরালার এই তরুণ শ্রীলঙ্কান বোমা হামলাকারী জাহরান হাশিম এবং ভারতের জনপ্রিয় ধর্মীয় বক্তা জাকির নায়েকের অনুসারি বলে স্বীকারোক্তি দেন।

শেয়ার করুন

পাঠকের মতামত