আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ফিলিস্তিনিদের ওপর আক্রমণ অব্যাহত রাখার নির্দেশ নেতানিয়াহুর

ফিলিস্তিনিদের ওপর আক্রমণ অব্যাহত রাখার নির্দেশ নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সামরিক বাহিনীকে গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রাখার আদেশ দিয়েছেন। ইসরাইল বলছে, তাদেরকে লক্ষ্য করে ফিলিস্তিনি যোদ্ধাদের শত শত রকেট ছোঁড়ার প্রেক্ষিতেই তিনি এই নির্দেশ দিয়েছেন।

মি. নেতানিয়াহু আরো বলেছেন যে, তিনি গাজার চারপাশে ট্যাঙ্কসহ গোলন্দাজ বাহিনী মোতায়েনেরও আদেশ দিয়েছেন।

এদিকে গাজার কর্মকর্তারা বলছেন, শুক্রবারের পর থেকে ইসরাইলি হামলায় আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ইসরাইল বলছে, ফিলিস্তিনি যোদ্ধাদের চালানো রকেট হামলায় তিনজন ইসরাইলি নিহত হয়েছে।

ফিলিস্তিনি সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে যে, ইসরাইলি হামলায় নিহতদের একজন হামিদ আহমেদ আবেদ খুদরি। তিনি হামাসের কমান্ডার ছিলেন। ইসরাইল দাবি করছে যে, ফিলিস্তিনি যোদ্ধাদের জন্যে ইরান থেকে অর্থ সংগ্রহের দায়িত্বে ছিলেন তিনি এবং তাকে পরিকল্পনা করেই হত্যা করা হয়েছে।

বিবিসির সংবাদদাতা বলছেন, গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম এতো বড়ো ধরনের সহিংসতার ঘটনা ঘটছে। বলা হচ্ছে, গত দুদিনে ইসরাইলকে লক্ষ্য করে গাজা থেকে সাড়ে চারশো রকেট নিক্ষেপ করা হয়েছে। আর ইসরাইল গাজায় দুইশোরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

গত মাসেই মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির সমঝোতা হয়েছে। কিন্তু হামাস ইসরাইলের বিরুদ্ধে শর্তভঙ্গের অভিযোগ করেছে। শনিবার সারারাত ধরে গাজা এলাকায় ঘন ঘন বিস্ফোরণ, সাইরেন এবং রকেট নিক্ষেপের শব্দ শোনা যায়।

গাজায় ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, নিহত ফিলিস্তিনিদের মধ্যে একজন গর্ভবতী মহিলা এবং তার শিশু সন্তান রয়েছেন। তবে ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করছে, তাদের ভাষায় ‘সন্ত্রাসী কার্যকলাপের কারণেই’ মহিলা ও শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

তারা বলছে, গাজা থেকে অন্তত ৪৩০টি রকেট নিক্ষেপ করা হয়েছে, আর এর আঘাতে আশকেলন শহরে একজন ইসরায়েলি বৃদ্ধ নিহত হয়।

রাতভর ইসরাইলি বিমান বাহিনী গাজায় হামাস ও ইসলামিক জিহাদের সাথে সংশ্লিষ্ট দুই শতাধিক লক্ষ্যবস্তুর ওপর হামলা চালায়। বলা হচ্ছে, দুই পক্ষের মধ্যে এটি সাম্প্রতিক কালের সবচাইতে গুরুতর সহিংসতার ঘটনা।

ফিলিস্তিনিরা গাজার সীমান্তে ইসরায়েলি অবরোধের অবসান দাবি করছিল - যার শর্ত হিসেবে ইসরিইল রকেট নিক্ষেপ বন্ধ করার কথা বলছিল।

এই সংঘাতের মধ্যেই একটা যুদ্ধবিরতির চেষ্টা চলছে। জাতিসঙ্ঘ উভয়পক্ষকে উত্তেজনা হ্রাস এবং গত কয়েক মাস আগেকার সমঝোতা বলবৎ রাখার আহবান জানিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত