আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

রাশিয়ায় মধ্য আকাশে বিমানে আগুন, নিহত ৪১

রাশিয়ায় মধ্য আকাশে বিমানে আগুন, নিহত ৪১

রাশিয়ার মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণের আগেই একটি বিমানে আগুন ধরে গেছে। এতে বিমানটির আরোহীদের অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন শিশু ও একজন ফ্লাইট এটেনডেন্টও আছেন।

রোববার সন্ধ্যায় শেরেমেতেভো বিমানবন্দর থেকে মুরমানস্কের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিবিসি বলছে, মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণ করতে যাচ্ছিলো বিমানটি। কিন্তু তার আগে মধ্য আকাশে থাকার সময়েই আগুন ধরে যায় বিমানটিতে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, আরোহীরা ইমারজেন্সি এক্সিট রুট দিয়ে বের হয়ে অগ্নিদগ্ধ বিমানটি থেকে দৌড়ে সরে যাচ্ছেন।

যদিও প্রত্যক্ষদর্শী একজন বলছেন, প্রাণে রক্ষা পাওয়াটা একটা 'আশ্চর্য' ঘটনা। দুর্ঘটনায় পড়া বিমানটিতে ৭৮ জন আরোহী ছিলো।

রুশ বার্তা সংস্থা ইন্টার ফ্যাক্স জানায়, রুশ বিমান সুপার জেট-১০০ সেরেমেতেভো বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পরই দুর্ঘটনায় পড়ে। কিন্তু এতো বড় আগুন কীভাবে লাগলো বা কেনো বিমানটি জরুরি অবতরণ করতে চেয়েছিলো সেটি এখনো জানা যায়নি। বিমানটি উত্তর পূর্বাঞ্চলীয় মারমানস্কের দিকে যাওয়ার কথা ছিলো।

রাশিয়ান সংবাদ মাধ্যম ইন্টার ফ্যাক্স বলছে, উড্ডয়নের পর পরই ক্রু বিপদ সংকেত প্রেরণ করেন। একই সাথে বিমানটি জরুরি অবতরণের ক্ষেত্রেও প্রথম দফায় সফল হয়নি।

বিমান ট্রেকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ বলছে, উড্ডয়নের ৩০ মিনিটের মধ্যেই জরুরি অবতরণ করে ওই বিমানটি।

এ ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন ক্রিস্টিয়ান কস্তোভ ঘটনার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। বিমানটি দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

ওদিকে, রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান জানিয়েছেন, হাসপাতালে ছয়জন আছেন এবং এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

শেয়ার করুন

পাঠকের মতামত