আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

রুশ ক্ষেপণাস্ত্র কেনায় মার্কিন নিষেধাজ্ঞা মানবে না তুরস্ক

রুশ ক্ষেপণাস্ত্র কেনায় মার্কিন নিষেধাজ্ঞা মানবে না তুরস্ক

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুরস্ক কোনদিনও মানবে না বলে রোববার জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকটে।

ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি কেনাকে ঘিরে ন্যাটোর সহযোগী দেশ দু’টির মধ্যেকার সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে।

ওয়াশিংটন জানিয়েছে, ওই অস্ত্র ব্যবস্থা ন্যাটোর অস্ত্রশস্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এসব কারণে তাদের এফ-৩৫ যুদ্ধবিমানগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে। আঙ্কারা রাশিয়ার সঙ্গে চুক্তি নিয়ে অগ্রসর হলে তুরস্কের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপ করা হতে পারে বলে সতর্ক করে দেয়া হয়েছে।

তুরস্ক এফ-৩৫ যুদ্ধবিমানের সম্ভাব্য ক্রেতা ও এগুলো নির্মাণে অংশ নিচ্ছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এস-৪০০ এবং যুদ্ধবিমান একে অপরকে প্রভাবিত করবে না এবং তুরস্ক রাশিয়ার সঙ্গে চুক্তি বাতিল করবে না।

সংবাদ মাধ্যম ক্যানাল ৭-কে ওকটে বলেন, যুক্তরাষ্ট্রের উদ্বেগের কোনও যুক্তি নেই। পূর্বনির্ধারিত সময়ে জুলাইতেই এস-৪০০ ক্ষেপণাস্ত্রগুলো চালান দেয়া হবে। 

‘তুরস্ক কোনও চুক্তি করলে তা রক্ষা করে। আমরা এই চুক্তিতে স্বাক্ষর করেছি এবং নির্দিষ্ট কিছু পেমেন্টও দেয়া হয়েছে। আমার মনে হয় না এখানে তর্কে ও উদ্বেগে কোনও ফল হবে,’ বলেন তিনি।

একই সঙ্গে যুক্তরাষ্ট্র তুরস্ককে রেথন কোম্পানির তৈরি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির প্রস্তাব দিয়েছে। আঙ্কারা ওই প্রস্তাব এখনও পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার।

ন্যাটোর জেনারেল সেক্রেটারি জেন্স স্টল্টেনবার্গ রোববার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে বলেন, প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে সিদ্ধান্ত নিবে সংশ্লিষ্ট দেশগুলো। তবে সহযোগী দেশগুলোর সেনাবাহিনী এক সঙ্গে কাজ করতে সক্ষম এটা নিশ্চিত করা ন্যাটোর কর্মকাণ্ড ও অভিযান পরিচালনার জন্য অপরিহার্য।

শেয়ার করুন

পাঠকের মতামত