আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাষ্ট্র কী ইরানে হামলার প্রস্ততি নিচ্ছে

যুক্তরাষ্ট্র কী ইরানে হামলার প্রস্ততি নিচ্ছে

কাতারের মার্কিন ঘাঁটিতে বি-৫২ স্ট্রাটোফোরট্রেস বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য জানিয়েছে। এতে প্রশ্ন উঠেছে কাতার কি যুক্তরাষ্ট্রে হামলার প্রস্তুতি নিচ্ছে?

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বুধবার জানিয়েছে, অতিরিক্ত শক্তি হিসেবে বেশ কয়েকটি বি-৫২ বোমারু বিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। সেখানে মার্কিন বাহিনীকে দেয়া ইরানের হুমকির জবাবে এসব পাঠানো হয়েছে বলে ট্রাম্প প্রশাসন জানিয়েছে।

তবে রণতরীসহ যুক্তরাষ্ট্রের এই বোমারু বিমানের মোতায়েনকে পুরনো খবর বলে উড়িয়ে দিয়েছে ইরান। এটাকে মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে ভয় পাইয়ে দেয়ার কৌশল হিসেবে আখ্যায়িত করেছে দেশটি।

ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও কঠোর করেছে ওয়াশিংটন। গত মাসে উপসাগরীয় অঞ্চলে আরেকটি রণতরীর স্থলাভিষিক্ত করা হয়েছে ইউএসএস আব্রাহাম লিংকনকে।

আল উদায়েদ বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর এক কর্মকর্তা একটি ছবি তুলে কেন্দ্রীয় কমান্ডের ওয়েবসাইটে পোস্ট করেছেন।

ছবির ক্যাপশনে লিখেছেন, বি-৫২ বোমারু বিমান এসেছে। ২০১৯ সালের ৪ মে ফ্লাইট লাইনে পার্ক করা ২০তম এক্সপেডিশনারি বোম্ব স্কোয়াড্রনে ইউএস বি-৫২এইচ স্ট্রাটোফোরট্রেস বিমান মোতায়েন করতে বলা হয়েছে।

তবে এ ব্যাপারে জানতে চাইলে দোহার কাছাকাছি আল উদায়েদের গণমাধ্যম কর্মকর্তা কোনো সাড়া দেননি। মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের দায়দায়িত্ব কেন্দ্রীয় কমান্ডের।

শেয়ার করুন

পাঠকের মতামত