আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

পাকিস্তানের পাঁচ তারকা হোটেলে বন্ধুকধারীদের হামলা

পাকিস্তানের পাঁচ তারকা হোটেলে বন্ধুকধারীদের হামলা

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের বন্দর নগরী গোয়াদারের একটি বিলাসবহুল পাঁচ-তারকা হোটেলে বন্দুকধারীদের হামলার পর নিরাপত্তাবাহিনী হোটেলটি ঘিরে ফেলেছে। পার্ল কন্টিনেন্টাল হোটেলের কাছ থেকে গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। রয়টার্স বার্তা সংস্থা বলছে, হোটেলের ওপরে হেলিকপ্টার চক্কর দিচ্ছে।

নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো বলছে, কমপক্ষে তিনজন বন্দুকধারী হোটেলের একটি অংশ থেকে গুলি ছুড়ছে।হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি, তবে অসমর্থিত খবরে বলা হচ্ছে, হোটেল থেকে অনেক অতিথিকে নিরাপদে সরিয়ে নেওয়া গেছে।

স্থানীয় সময় বেলা প্রায় পাঁচটার দিকে এই হামলা হয়। সেসময় হোটেলে কত লোক ছিল তা নিশ্চিত নয়। গোয়াদারে চীন কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে। এই হোটেলটিতে নিয়মিত প্রচুর বিদেশী থাকেন।

বালুচিস্তান পাকিস্তান পাকিস্তানের সবচেয়ে দরিদ্র এবং অনগ্রসর প্রদেশ। বহুদিন ধরে সেখানে সশস্ত্র বিচ্ছিন্নতবাদী আন্দোলন চলছে।

শেয়ার করুন

পাঠকের মতামত