আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মার্কিন যুদ্ধবিমান যেতেই ‘বিস্ফোরণে’ কাঁপল আমিরাত

মার্কিন যুদ্ধবিমান যেতেই ‘বিস্ফোরণে’ কাঁপল আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে একাধিক বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় তারা মার্কিন ও ফরাসী যুদ্ধবিমান বন্দরের ওপর দিয়ে উড়ে যেতে দেখেছে।

তবে ফুজাইরাহ’র সরকার রোববার সংবাদমাধ্যমের এমন খবর নাকচ করে দিয়েছে। একইসঙ্গে দাবি করেছে, যেখানে বিস্ফোরণের দাবি করা হয়েছে, সেখানে রীতিমতো কার্যক্রম চলছে। জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে খবর দিয়েছে রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াম।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে স্পুটনিক ও ভারতের এএনআই জানিয়েছে, বিস্ফোরণের পর বন্দরের অন্তত ১০টি তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যায়।

রোববার ভোর ৪টা থেকে ৭টার মধ্যে বিস্ফোরণগুলো হয় বলে খবর দিয়েছে লেবাননভিত্তিক সংবাদমাধ্যম দ্য আল-মায়াদিন।

তাৎক্ষণিকভাবে হতাহতের খবর দিতে পারেনি পত্রিকাটি। সরকারি তরফেও এ বিষয়ে কোনো মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

ফুজাইরাহ দেশটির অত্যাধুনিক সমুদ্রবন্দর। এটি থেকে মাত্র ৩০০ কিলোমিটারের মধ্যে অন্যান্য দেশের সঙ্গে সংযুক্ত করেছে। বন্দরটির ৭০ নটিক্যাল মাইল দূরেই হরমুজ প্রণালী। আর এই প্রণালী ঘিরেই ইরানের সঙ্গে সৌদি আরব এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

রাশিয়ার বার্তাসংস্থা স্পুটনিক জানিয়েছে, স্থানীয় কোনো সূত্র এই বিস্ফোরণ কেন, তা জানাতে পারেনি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বন্দরের ওপর দিয়ে উড়ে যায়।

শেয়ার করুন

পাঠকের মতামত