আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আল-আকসায় ১ লাখ ৮০ হাজার মুসল্লির জুমার নামাজ আদায়

আল-আকসায় ১ লাখ ৮০ হাজার মুসল্লির জুমার নামাজ আদায়

ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদে গতকাল শুক্রবার ১ লাখ ৮০ হাজার লোক জুমার নামাজ আদায় করেন। গতকাল ছিল রমজান মাসের প্রথম জুমার নামাজ।

আল-আকসা মসজিদ কমপ্লেক্স পরিচালনা সংক্রান্ত ওয়াকফ বোর্ড বলছে, গত বছরের তুলনায় (রমজানে প্রথম জুমা) এ বছর মুসল্লির সংখ্যা প্রায় ৫০ শতাংশ বেশি। গত বছর রমজানের প্রথম জুমায় নামাজ আদায় করেন ১ লাখ ২০ হাজার মানুষ।

ওয়াকফের মহাপরিচালক আজম আল-খতিব বলেছেন, চেকপয়েন্ট ও নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি থাকা সত্ত্বেও এতো মুসল্লি জুমার নামাজ পড়েছেন। বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই নামাজ শেষ হয়েছে বলেও জানান তিনি।

জেরুজালেম ও পশ্চিম তীরের মধ্যকার কালান্দিয়া চেকপয়েন্টে একজন ফটোগ্রাফার দেখেছেন, শুক্রবার সকাল থেকেই হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসা কমপ্লেক্সে প্রবেশ করতে লাইনে দাঁড়ান, যাদের মধ্যে হুইলচেয়ারে আসা অনেক বয়স্ক ব্যক্তিও ছিলেন।

ওই ফটোগ্রাফার বলেন, চেকপয়েন্টে ফিলিস্তিনি ও ইসরাইলের মধ্যকার সমন্বয়ে এবার উন্নতি হয়েছে, যার ফলে জেরুজালেমে প্রবেশ কিছুটা সহজ হয়েছে।

পাক গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাস উপলক্ষে অবরুদ্ধ পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য ইসরাইলের নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়েছে। সোমবার থেকে মধ্যপ্রাচ্যে রোজা শুরু হয়েছে।

ইসরাইলের সেনাবাহিনী বলেছে, ৪০ বছরের ঊর্ধ্বে ও ১২ বছরের নিচের বয়সীদের শুক্রবার জুমার নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে। সেইসঙ্গে নারীদের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই।

উল্লেখ্য, ইসরাইলের দৃষ্টিভঙ্গি হলো পুরো জেরুজালেম হবে তাদের রাজধানী। আর ফিলিস্তিনিরা মনে করছেন, পূর্ব জেরুজালেম হবে তাদের ভবিষ্যত রাষ্ট্রের রাজধানী।

শেয়ার করুন

পাঠকের মতামত