আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

মা আমাদের সব শক্তির উৎস: এরদোয়ান

মা আমাদের সব শক্তির উৎস: এরদোয়ান

বিশ্বে রোববার মা দিবস পালন করা হচ্ছে। দিনটিতে সোশ্যাল মিডিয়া সয়লাব মাকে ঘিরে সবার স্মৃতিচারণে।

এই তালিকায় শামিল হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান। তার দেশেও এদিন মা দিবস পালিত হয়েছে।

তুরস্কের আনাদুলু এজেন্সি খবর দিয়েছে, মা দিবসে জাতির উদ্দেশে এক আবেগী বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট।

এরদোয়ানের বার্তায় মা আসলে কি, সমাজ, রাষ্ট্র ও ব্যক্তি জীবনে তার অবদান কি তা সাবলীলভাবে ফুটে উঠেছে।

এরদোয়ান বলেন, ‘মা হলো দরদ, ক্ষমা ও আত্মতাগের মহান প্রতীক।’

বার্তায় তিনি সমাজে শান্তি প্রতিষ্ঠায় মায়ের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘মা আমাদের ভালবাসা, শ্রদ্ধা, সংহতি এবং সহ্যের শিক্ষা দেন। তিনিই আমাদের সব শক্তির উৎস, খুশির আঁধার। মায়ের কারণেই দেশে শান্তি বিরাজ করে।’

‘মায়ের পায়ের নিচে জান্নাত’— প্রবাদটি উল্লেখ করে তিনি বলেন, ‘পৃথিবীতে একমাত্র মায়েরাই পারেন সন্তানের শক্তি জোগাতে। তারা সন্তানের প্রথম শিক্ষক এবং পারেন জান্নাতের নিরাপত্তা দিতে।’

শেয়ার করুন

পাঠকের মতামত