আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

একটি শর্তে ভারতে ফিরবেন জাকির নায়েক

একটি শর্তে ভারতে ফিরবেন জাকির নায়েক

ভারতীয় ইসলামি প্রচারক জাকির নায়েক বলেছেন, যদি ভারতের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নিশ্চয়তা দেয়া হয় যে ডা. জাকির নায়েক এলে তিনি দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হবে না, তবে আমি ভারতে ফিরবো।

ভারতীয় ম্যাগাজিন দ্য উইককে দেয়া এক সাক্ষাৎকারে একটি প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মালয়েশিয়ার পুত্রজায়ায় তার বাসভবনে এই সাক্ষাৎকার নেন নম্রতা বিজি অহুজা। এটি প্রকাশিত হয় শনিবার (১১ মে ২০১৯)।

এসময় জাকির নায়েক বলেন, আমি মালয়েশিয়াতে যেকোনো সময় জিজ্ঞাসাবাদের জন্য তৈরি আছি। শুধু ভারতের সরকারি আইনপ্রয়োগকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) কেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আসতে পারেন।

তিনি বলেন, তাদের কাছে আমার ঠিকানা ও মোবাইল নম্বর আছে। আমি আমার মোবাইল নম্বর পাল্টাইনি। এছাড়া তাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে। তাদের কাছে আমার সবকিছুই আছে। তারা চাইলেই আমাকে কল করতে পারে।

এই ভারতীয় ইসলামি প্রচারক বলেন, তারা আমাকে কী প্রশ্ন করবে, যখন সব উত্তরই তাদের জানা? আসলে তারা চায় আমি সেখানে যাই এবং আমাকে গ্রেপ্তার করবে। আর আমার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল না করলে আমি জামিনও পাবো না।

তিনি বলেন, আমি লুকিয়ে আছি বলে যেসব তথ্য প্রচার করা হচ্ছে, সেগুলো মিথ্যা। যখন কেউ লুকিয়ে থাকে, তখন সে কোথায় আছে তা প্রকাশ করে না। যদি আমি সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পরিচালনা করতাম, তবে মালয়েশিয়া কী আমাকে এখানে থাকতে অনুমতি দিতো?

শেয়ার করুন

পাঠকের মতামত