আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

শ্রীলঙ্কায় মুসলিমবিরোধী সহিংসতা দমনে সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশ পুলিশপ্রধানের

শ্রীলঙ্কায় মুসলিমবিরোধী সহিংসতা দমনে সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশ পুলিশপ্রধানের

শ্রীলঙ্কায় মুসলিমবিরোধী সহিংসতা দমনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে দেশটির কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন লঙ্কান পুলিশপ্রধান চন্দনা বিক্রমরত্নে।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা জানায় যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি। এতে বলা হয়, টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এই নির্দেশ দেন তিনি।

দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রেমেসিংহে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, সাম্প্রতিক পরিস্থিতি গত মাসের হামলার তদন্ত বিঘ্নিত করছে।

গত ২১ এপ্রিল ইস্টার সানডে উদযাপনের দিন দেশটির তিনটি চার্চ, চারটি হোটেল এবং একটি চিড়িয়াখানায় বোমা হামলায় ২৫৩ জন নিহত হন।

হামলার তিনদিন পর দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)। এরপর দেশটিতে মুসলিমবিরোধী সহিংসতার পরিমাণ বৃদ্ধি পেতে থাকে।

দেশটির মসজিদগুলো এবং মুসলিমদের দোকানগুলোতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব সহিংসতার ঘটনায় এক মুসলিম নিহত হয়েছেন।

মঙ্গলবার প্রকাশিত বিবিসির প্রতিবেদনটিতে বলা হয়, দেশব্যাপী জারি করা রাত্রিকালীন কারফিউ আংশিকভাবে তুলে নেয়া হলেও নর্থ-ওয়েস্টার্ন প্রদেশের কারফিউ বহাল থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বেশ কয়েকটি শহরের উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি এবং টিয়ার গ্যাস ছোড়ে বলেও উল্লেখ করা হয়েছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যমটিতে।

শেয়ার করুন

পাঠকের মতামত