আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নারী সহকর্মীদের ধর্ষণ করতে তালিকা তৈরি যুক্তরাষ্ট্র নৌবাহিনীর নাবিকদের

নারী সহকর্মীদের ধর্ষণ করতে তালিকা তৈরি যুক্তরাষ্ট্র নৌবাহিনীর নাবিকদের

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি সাবমেরিনের নাবিকেরা তাদের ৩২ নারী ক্রু সহকর্মীকে নিয়ে একটি ‘ধর্ষণ তালিকা’ তৈরি করেছিল।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি মেইল জানায়, দেশটির সেনাবাহিনী সম্পর্কিত ওয়েবসাইট মিলিটারি.কমে প্রকাশিত একটি তদন্ত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

একটি ওহিও-ক্লাস ক্রুজ মিসাইল সাবমেরিন ইএসএস ফ্লোরিডার গোল্ড ক্রুর কিছু নাবিক এই ‘ধর্ষণ তালিকা’ শেয়ার করে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।

এই ৭৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তালিকাটি গোল্ড ক্রুর পুরুষদের মাঝে বিতরণ করা হয়। এই তালিকার দুটি ভার্সন পাওয়া গেছে।

একটি ভার্সনে স্টার সিস্টেমের নারী ক্রু সদস্যদের তালিকা করা হয়েছে। আরেকটিতে এসব নারীদের নামের পাশে তাদের সম্পর্কে যৌন বিষয়ক মন্তব্য করা হয়েছে।

এই গোল্ড ক্রুর ১৭৩ নাবিকের মধ্যে ৩২ জন নারীর প্রত্যেকের নাম অন্তর্ভুক্ত ছিল তালিকাটিতে। এই গোল্ড ক্রুকে সরিয়ে পরে সাবমেরিনটিতে একটি ব্লু ক্রু মোতায়েন করা হয়েছে।

মিলিটারি.কমে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, এক নাবিক এই ‘ধর্ষণ তালিক’র দুটি ভার্সনের মুদ্রিত প্রতিলিপি ২০১৮ সালের জুন মাসে ১০ দিনের ব্যবধানে একজন নিম্নপদস্থ নারী কর্মকর্তাকে দেন।

এই নাবিক, পুরুষ নাকি নারী ছিলেন তা স্পষ্ট নয়। তিনি এই নারী কর্মকর্তাকে বলেন যে তালিকাটি সাবমেরিনটির কম্পিউটার নেটওয়ার্কে ছিল।

এই নারী কর্মকর্তা এবং আরেক নিম্নপদস্থ নারী কর্মকর্তা মুদ্রিত তালিকা দুটি এক পুরুষ প্রধানকে দেন। এই পুরুষ প্রধান সাবমেরিনটিতে যৌন নির্যাতনের বিষয়টি তদন্ত করতে যান।

শেয়ার করুন

পাঠকের মতামত