আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

মিসরে পুলিশের অভিযানে ১৬ জন নিহত

মিসরে পুলিশের অভিযানে ১৬ জন নিহত

মিসরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৬ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানায়,মিসরের উত্তর সিনাইয়ে ওই অভিযান থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

গত ১৯ মে মিসরের গিজায় পিরামিডের কাছে পর্যটকবাহী বাসে বোমা হামলায় ১২ পর্যটক আহত হয়। একদিন পরেই রাজধানী কায়রোর কাছে অভিযান চালিয়েছে পুলিশ।  অভিযানে সন্দেহভাজন ১২ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি তাদের।

মঙ্গলবার এক বিবৃতিতে মিসরসরকার জানায়, ওই জঙ্গিরা সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলো। বন্দুকযুদ্ধে তাদের হত্যা করা হয়। হতাহতের শিকার হয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও।

তবে কখন এই অভিযান চালানো হয় তা নিয়ে স্পষ্ট কিছু বলেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মিসরে অনেকদিন ধরই ইসলামি জঙ্গিরা তৎপর। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ মিসর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটায়। প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির দাবি, সন্ত্রাস দমনে শক্ত পদক্ষেপ জরুরি।

শেয়ার করুন

পাঠকের মতামত