আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

জনগণের রায় মেনে মোদিকে অভিনন্দন রাহুল গান্ধীর

জনগণের রায় মেনে মোদিকে অভিনন্দন রাহুল গান্ধীর

নির্বাচনে পরাজয় মেনে নিয়ে নরেন্দ্র মোদিকে অভিন্দন জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বৃহস্পতিবার তিনি মোদি ও বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন জানান। সেই সাথে বলেন, জনগনের রায় মেনে নিয়েছেন তিনি। প্রসঙ্গত, এবারের নির্বাচনে ব্যাপক জয় পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন জোট। তারা সাড়ে তিন ‘শর বেশি আসনে জয়ের পথে রয়েছে।

নির্বাচনী ফলাফল পরবর্তী দলীয় অবস্থান জানাতে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সংবাদ সম্মেলন ডাকেন রাহুল। সেখানে কংগ্রেস সভাপতি বলেন, এটা জনগণের সিদ্ধান্ত। তিনি বলেন, জনগণ পরিষ্কারভাবে তাদের সিদ্ধান্ত দিয়েছে। আমি পরিষ্কারভাবে বলেছি, জনতাই মালিক।

এদিকে রাহুল গান্ধীর পদত্যাগের প্রস্তাব নিয়ে যে খবর মিডিয়ায় প্রকাশ হয়েছে তা সত্য নয় বলে দাবি করেছেন কংগ্রেসের মুখপাত্র রনদীপ সিং সূর্যবালা। তবে সংবাদ সম্মেলনে পরাজয় নিয়ে প্রশ্ন ছোড়া হয়েছিল রাহুলের দিকে। পরাজয়ের দায় নেবেন কি না এমন প্রশ্নে রাহুল গান্ধী বলেন, বিষয়টি দল ও আমার বোঝাপড়ার ব্যাপার। কংগ্রেস ওয়ার্কিং কমিটি ও আমি- এই দুই পক্ষের ব্যাপার।

৫৪২ আসনের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৪২ আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৯১ আসন। বিজেপি একাই ৩০০'র বেশি আসনে জয় পেতে যাচ্ছে। এর আগে ২০১৪ সালে বিজেপি ২৮২ আসনে জয় পেয়েছিল, জোটসঙ্গীদের নিয়ে দলটির আসন দাঁড়িয়েছিল ৩৩৬।

এদিকে নির্বাচনের জয় লাভ করায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে রয়েছেন তাদের তাদের মধ্যে।

শেয়ার করুন

পাঠকের মতামত