আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পদত্যাগের ঘোষণা দিলেন থেরেসা মে

পদত্যাগের ঘোষণা দিলেন থেরেসা মে

ব্রেক্সিট ইস্যুতে প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। আগামী ৭ জুন তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।

শুক্রবার লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে এক আবেগপূর্ণ বিবৃতিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন বলে জানিয়েছে বিবিসি।

গণমাধ্যমটি জানায়, এদিন কনজারভেটিভ নেতার পদ থেকে সরে দাঁড়াবেন থেরেসা মে। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের পথ সহজ করতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

মে বলেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। এটা সবসময় আমার জন্য অনুশোচনার বিষয় হয়ে থাকবে যে আমি ব্রেক্সিট সম্পন্ন করতে পারিনি। আশা করি আমার উত্তরসূরি যিনি হবেন, তিনি ব্রেক্সিট বাস্তবায়ন করতে পারবেন।

ব্রেক্সিট বাস্তবায়নে মে’র পরিকল্পনাটি অনুমোদন করেন ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা। কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে এটি পরপর তিনবার তুলেও পাস করাতে ব্যর্থ হন তিনি।

এরপর তিনি বিরোধী দল লেবার পার্টির সঙ্গে আলোচনা করে আরেকটি সংশোধিত পরিকল্পনা উপস্থাপন করলে এর তীব্র সমালোচনা হয়।

আর এতে স্পষ্ট হয়ে যায় যে এটা পাস করানো যাবে না। এরপরই তাকে অবিলম্বে পদত্যাগের জন্য দল চাপ দিতে থাকে। অবশেষে এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী পদত্যাগের কথা ঘোষণা করলেন।

তবে কনজারভেটিভ পার্টি একজন নতুন নেতা নির্বাচিত না করা পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ করে ‘সঠিক সিদ্ধান্ত’নিয়েছেন।

থেরেসা মে যেদিন বিদায় নেবেন, সেদিন প্রধানমন্ত্রী হিসেবে তার দুই বছর ৩২৭ দিন পূর্ণ হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত