আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আমি ইফতারে যাব : মমতা

আমি ইফতারে যাব : মমতা

নিজের ওপর ওঠা মুসলমান তোষণের অভিযোগকে পালটা চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন, ‘‘যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত৷’’ রাজ্যে লোকসভা নির্বাচনের ফলাফল মমতাকে হতাশ করেছে৷ ২২টি আসনের থেমে গেছে তৃণমূল৷ অন্যদিকে আসন সংখ্যা ২ থেকে ১৮টি তে বাড়িয়ে নিয়েছে বিজেপি৷ একাধিক রাজনৈতিক পর্যবেক্ষক দাবি করেছেন, বিজেপির এই সাফল্য বা তৃণমূলের পতনের অন্যতম কারণ মেরুকরণের রাজনীতি৷

এই পর্যায়ের ধর্মীয় মেরুকরণ বঙ্গ রাজনীতিতে আগে দেখা যায়নি৷ ভোটের ফলাফলেও যা স্পষ্ট৷ ফলাফল প্রকাশের পাক্কা দু’দিন পর সংবাদ সম্মেলন করে মমতা নিজের মন্তব্যের মাধ্যমেই তোষণের রাজনীতির ব্যাখ্যা দিয়েছেন৷ তিনি বলেছেন, ‘‘আমি কিন্তু ইফতারে যাচ্ছি৷ আপনারাও আসবেন৷ আমি তো মুসলমানদের তোষণ করি৷ ১০০ বার যাব৷ যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত৷’’

লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্যে ৩৩টি সভা করেছেন৷ প্রতিটি সভাতেই তারা মমতার সংখ্যালঘু তোষণ নিয়ে সরব হয়েছেন৷ বাংলাদেশী অনুপ্রবেশকারীরাই যে মমতার ভোটব্যাংক তা স্পষ্টভাবে জানিয়েছেন মোদি-শাহ৷ অন্যদিকে সিপিএমও বারবার প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার কথা বলে মমতার সংখ্যালঘু তোষণের রাজনীতিকে আক্রমণের কেন্দ্রবিন্দুতে নিয়ে গিয়েছে৷ যুতসই জবাব দিতে মমতা শনিবার বিকালের সংবাদ সম্মেলনকেই বেছে নিয়েছেন৷ সাফ জানিয়েছেন, ‘‘আমার মা বলেছিলেন মমতা যেন মমতাই থাকে৷ মনে রাখবেন, মমতা মমতাই থাকবে৷ নিজেকে কোনো দিন বদলাবে না৷’’

রাজ্যের ১২টি সংখ্যালঘু অধ্যুষিত লোকসভার ৯টিতে ভালো ফল করেছে তৃণমূল৷ স্বাভাবিকভাবেই, সংখ্যালঘু ভোটব্যাংকের দিকেই যে আগামী নির্বাচনে তাকিয়ে থাকবেন মমতা তা শনিবার আরো একবার পরিষ্কার হয়ে গিয়েছে৷ কিন্তু তিনি দলের দিকে নজর দিতে চান, এদিন তা জানিয়েছেন মমতা৷ জানিয়েছেন দলকে বেশি সময় দিতে চান৷

শেয়ার করুন

পাঠকের মতামত