আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মিশিগানে বাংলাদেশিকে গুলি করে হত্যা

মিশিগানে বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটিতে বসবাসকারী জয়নুল ইসলাম নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা ব্যক্তিরা। ডেট্রয়েট পুলিশ ওই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ঘটনার সময় ইয়েলো ট্যাক্সি ক্যাব চালাচ্ছিলেন জয়নুল।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ২৪ মে শুক্রবার রাতে জয়নুল তারাবির নামাজ পড়ে ট্যাক্সি ক্যাব নিয়ে বের হন। তিনি সবশেষ রাত ১২টার দিকে পরিবারের সঙ্গে কথা বলেন। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। রাত আনুমানিক দেড়টা থেকে ৩টার মধ্যে ট্যাক্সি ক্যাব চালানো অবস্থায় দুষ্কৃতিকারী বা দুষ্কৃতিকারীরা তাকে গুলি করে হত্যা করেছে বলে ধারণা পরিবারের।

এদিকে জয়নুলের নামাজে জানাজা স্থানীয় সময় রোববার বাদ জোহর অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটিতে অবস্থিত মসজিদুন নূরে ওই জানাজা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে ডেট্রয়েট পুলিশ জানিয়েছে, তারা এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। তবে এ ঘটনার তদন্ত চলছে এবং অপরাধীকে শনাক্ত করার জোর প্রচেষ্টা চলছে বলেও জানিয়েছে তারা।

উল্লেখ্য, জয়নুলের বাড়ি মৌলভীবাজার জেলার অন্তর্গত বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের কাজীবন্ধ গ্রামে। তিনি কয়েক বছর যাবত মিশিগানের ডেট্রয়েট সিটিতে স্ত্রী ও সন্তানসহ বসবাস করে আসছিলেন। ৭ সন্তানের জনক জয়নুলের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

এর আগে গত মাসে মিশিগান কনান্ট বাংলাদেশ এভিনিউতে বিপি গ্যাস স্টেশনে এক বাংলাদেশিকে বন্দুক ঠেকিয়ে গাড়ী হাইজ্যাকের চেষ্টা করে দুর্বৃত্তরা। এছাড়া গত বছর ডেট্রয়েট সিটির কিলিংগারের বাসিন্দা আরেক বাংলাদেশি ভোরে কাজের জন্য ঘর থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা দুষ্কৃতিকারী তাকে গুলি করে পালিয়ে যায়।

তবে সবশেষ ঘটনায় জয়নুল নিহত হওয়ার পর বাংলাদেশিদের মনে আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে সবাইকে সাবধানে চলাচল করার নির্দেশ দিয়েছে ডেট্রয়েট পুলিশ। তাছাড়া এমন পরিস্থিতি বা ঘটনার শিকার হলে ৯১১ বা (৩১৩) ৫৯৬-২৫৫৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তারা।

শেয়ার করুন

পাঠকের মতামত