আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নাচের সঙ্গে কুরআন আবৃত্তি! সমালোচিত সৌদি গায়িকা

নাচের সঙ্গে কুরআন আবৃত্তি! সমালোচিত সৌদি গায়িকা

নাচের সঙ্গে কুরআন আবৃত্তি করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন সৌদি বংশোদ্ভূত মার্কিন গায়িকা রোটানা তারাবযৌনি। যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে তিনি এই কাজ করেন।

জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম আলবাওয়াবা জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি স্টেজ পারফরমেন্সে অংশ নেন রোটানা। এতে নিজের গানের সঙ্গে নাচেন তিনি। শেষের দিকে পবিত্র কুরআন থেকে সূরা ফাতিহা আবৃত্তি করেন।

রোটানা সৌদির প্রচলিত নিয়ম ভেঙে বেরিয়ে আসায় আগে অনেকবার প্রশংসিত হয়েছেন। এছাড়া বিবিসির ১০০ ক্ষমতাধর নারীর তালিকায়ও জায়গা পান তিনি।

বিশ্বের সবচেয়ে বড় তেল প্রতিষ্ঠান সৌদি আরামকোতে একসময় কাজ করতেন রোটানা তারাবযৌনি। তিনি প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক জনসংযোগ কর্মকর্তা ছিলেন। পরবর্তীতে এই চাকরি ছেড়ে গায়িকা হিসেবে আরও পরিচিতি পেতে লস এঞ্জেলেসে পাড়ি জমান।

ইনস্টাগ্রামে তার ৫০ হাজার অনুসারী আছে। এই প্লাটফর্মেই তিনি তার নিয়মিত কাজের আপডেট দেন। তেমনই নাচের সঙ্গে কুরআন আবৃত্তির ভিডিওটিও দিয়েছিলেন তিনি।

এরপরই রোটানার সমালোচনা শুরু হয়। অনেকেই তার এই ভিডিওতে মন্তব্য করেন- রোটানা তার সীমা অতিক্রম করেছেন। ইসলামের পবিত্র সূরা নাচ-গানের জন্য নয়।

শেয়ার করুন

পাঠকের মতামত