আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় বাড়ছে গ্যাস কর, ৪ জুলাইয়ের ছুটির আগে বাড়বে জ্বালানির খরচ

        ক্যালিফোর্নিয়ার আগ্নেয়গিরিতে ১,৫০০ ফুট নিচে পড়েও প্রাণে বাঁচলেন নারী পর্বতারোহী

        দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন দূতরা, ইরানি কর্মকর্তাদের সঙ্গে নয়

        যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, জারি জরুরি সতর্কতা

        ক্রিপ্টোকারেন্সি থেকে এক বছরে ট্রাম্পের আয় ১০০ কোটি ডলারের বেশি

        জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট, ট্রাম্পের উদ্যোগে বড় ধাক্কা

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

রাস্তায় হাঁটার সময় ফোন ব্যবহার নিষিদ্ধ করে আইন পাস করছে আমেরিকা

রাস্তায় হাঁটার সময় ফোন ব্যবহার নিষিদ্ধ করে আইন পাস করছে আমেরিকা

রাস্তায় চলাচলের সময় পথচারীদের দুর্ঘটনা এড়াতে যুক্তরাষ্ট্র নতুন এক আইন পাসের প্রস্তাবনা নিয়ে আসছে।

রাস্তা পারাপারের সময় পথচারীদের মোবাইলে টেক্সট টাইপিং এর নামে জরিমানা আরোপ করে শিগগিরই বিলটি আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্য।

এই আইন ভঙ্গ করলে গুণতে হবে ২৫ থেকে ২৫০ ডলারের মতো জরিমানা তথা ২ হাজার ১০০ থেকে ২১ হাজার টাকা।

সিএনএন বলছে, গতবছর বিলটি প্রস্তাব করেন রাজ্য সিনেটর ফেলিক্স ডব্লিউ অরতিজ। আর গত সপ্তাহে বিলটি পুনরায় উত্থাপন করেন রাজ্য সিনেটর জন লিও।

তিনি আশা প্রকাশ করেন যে, বিলটি পাস হবে।

এ বিষয়ে সিনেটর জন লিউ’র বলেন, পথচারীদের রাস্তা পারাপারের সময় ফোন ব্যবহারের কারণে দুর্ঘটনা ঠেকানো এই বিলের মূল লক্ষ্য।

২০১৯ সালে গভর্নর হাইওয়ে সেফটি অ্যাসোসিয়েশনের একটি প্রতিবেদন অনুসারে ২০১৮ সালের ট্রাফিক ক্র্যাশে ৬২২৭ জন পথচারী নিহত হয়। প্রায় তিন দশক ধরে এটি সবচেয়ে বেশি।

স্মার্টফোনের অতি ব্যবহারের কারণে এই দুর্ঘটনা বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

উত্থাপিত বিলের প্রস্তাবনায় বলা হয়েছে, রাস্তা পারাপারের সময় মোবাইল হাতে নিয়ে মোবাইলের দিকে তাকিয়ে রয়েছেন- এমন লোকদের জরিমানা করা হবে। ১৮ মাসের মধ্যে এ ধরনের অপরাধ আবারও করলে ওই পথচারীদের ২৫০ ডলার পর্যন্ত জরিমানা গুণতে হবে।

প্রস্তাবিত এই বিল অনুযায়ী, পথচলতি অবস্থায় বহনযোগ্য ইলেকট্রনিক ডিভাইসে (মোবাইল, ট্যাব ইত্যাদি) কোনো ছবি আদান-প্রদান, গেম খেলা, অথবা ওয়ার্ল্ড ওয়াইড পেজে নির্দেশনা (কমান্ড) বা অনুরোধ পাঠানো, ইমেইল কম্পোজিং, সেন্ডিং, রিডিং, ভিউইং, এক্সেসিং, ব্রাউজিং, টেক্সট মেসেজ সহ অন্যান্য ইলেকট্রনিক ডাটা আদান-প্রদান নিষিদ্ধ করা হবে।

তবে যেসব লোক জরুরি কাজে যেমন, ইমার্জেন্সি রেসপন্স অপারেটর, হাসপাতাল, ডাক্তার, অগ্নিনির্বাপণ বা পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের প্রয়োজনে পথে চলার সময় মোবাইল ব্যবহার করবেন তারা নতুন বিলটির আওতামুক্ত থাকবেন।

পূর্ণ ভোটে আসার আগে বিলটি অবশ্যই বিধানসভা ও সিনেটে পরিবহন কমিটির দ্বারা অনুমোদিত হবে।

একই ধরনের আইন হাওয়াই এবং ক্যালিফোর্নিয়াতেও প্রণীত হতে যাচ্ছে বলে জানা গেছে।

অবশ্য হনোলুলুতে ২০১৭ সালে একই ধরনের আইন পাস করা হয়, যা সেখানে পথচারীদের বিভ্রান্তকারী আইন হিসাবে পরিচিতি পায়।

শেয়ার করুন

পাঠকের মতামত