আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

রাশিয়ায় পানির পাইপে পড়ে যাওয়া শিশুকে বাঁচালো বালক

রাশিয়ায় পানির পাইপে পড়ে যাওয়া শিশুকে বাঁচালো বালক

রাশিয়ার রাজধানী মস্কোর পার্কে হাঁটাহাঁটি করতে গিয়ে পানি ভর্তি পাইপের মধ্যে পড়ে যাওয়া যেকোনো শিশুকে মর্মান্তিক পরিস্থিতির শিকার হতে হয়। এমন পরিস্থিতিতে শিশুটিকে উদ্ধার করা যেকোনো বালকের জন্য সত্যি শরীরের রক্ত ঠাণ্ডা হয়ে যাওয়ার মতো ঘটনা।

ম্যাশ টেলিগ্রাম চ্যানেলের প্রকাশ করা এক ভিডিওতে এমন দৃশ্য চোখে পড়েছে বলে জানিয়েছে রাশিয়ার গণমাধ্যম আরটি। ভিডিওতে দক্ষিণপূর্ব মস্কোর একটি পার্কে একদল মানুষকে লনের নিচে থাকা পাইপের ভেতরে পড়ে যাওয়া একটি শিশুকে উদ্ধারের চেষ্টা করতে দেখা গেছে।

গত শুক্রবার (১৭ মে ২০১৯) গণমাধ্যমটিতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনটিতে বলা হয়, ভিডিওটিতে ঘটনাস্থলে থাকা মানুষদেরকে ‘তাকে ধর! তাকে ধর! বলে চিৎকার করতে শোনা যায়। পরে এক বালককে পাইপের ভেতর থেকে একটি মেয়েশিশুকে বের করে আনতে দেখা যায়।

পরস্পরবিরোধী একাধিক খবরের বরাত দিয়ে রুশ গণমাধ্যমটি জানায়, শিশুটির বয়স দুই বা তিন বছর। ম্যাশের মতে, শিশুটি লনে ছোটাছুটি করার সময় পাইপের ঢাকনার ওপর পা রাখা মাত্রই এটির ভেতরে পড়ে যায়। শিশুটি প্রায় ভূপৃষ্ঠের চার মিটার নিচে চলে যায়।

পথচারীরা দ্রুতই ছুটে যান শিশুটিকে উদ্ধার করতে। কিন্তু পাইপটি খুবই চিকন হওয়ায় তারা পাশের একটি গাছের ডাল ভেঙে পাইপের ভেতর দেয়। কিন্তু শিশুটি যতবার ডালটি শক্ত করে ধরে এবং তাকে ওপরে তোলার চেষ্টা করা হয়, ততবারই তার হাত থেকে এটি পিছলে যায়।

এমন পরিস্থিতি ইমার্জেন্সি ক্রুকে কল করা হয় কিন্তু শিশুটিকে বাঁচানো মুশকিল হয়ে যাচ্ছিল। কারণ পাইপটি পানিতে পূর্ণ এবং শিশুটির জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। এমন সময় পাশ দিয়ে হেঁটে যাওয়া বালকটি শিশুটিকে উদ্ধারে সাহায্য করতে রাজি হয়।

তাৎক্ষণিক বুদ্ধি খাঁটিয়ে ঘটনাস্থলে উপস্থিত মানুষদের বেল্টগুলো একটির সঙ্গে আরেকটি শক্ত করে বেঁধে এই বালকের পায়ে বাঁধা হয়। এরপর তাকে পাইপের মধ্যে নামিয়ে শিশুটিকে তুলে আনা হয়। শিশুটিকে কাঁদতে দেখা যায় কিন্তু সে অক্ষত ছিল। উদ্ধারকারী বালকের নাম প্রকাশ করা হয়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত