আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মুসলিম নির্যাতনে কথা বলায় গৌতম গম্ভীরকে সাবধান করলেন অনুপম

মুসলিম নির্যাতনে কথা বলায় গৌতম গম্ভীরকে সাবধান করলেন অনুপম

ভারতের দিল্লির গুরুগ্রামে নামাজ থেকে ফেরার পথে মুসলিম যুবককে মারধরের প্রতিবাদ জানিয়েছেন বিজেপির লোকসভা সদস্য ও সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর।

তবে তার এ প্রতিবাদকে ভালোভাবে নেয়নি হিন্দুত্ববাদী গেরুয়া শিবির। এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউড অভিনেতা অনুপম খের।

মঙ্গলবার এক টুইটবার্তায় অনুপম খের লেখেন- প্রিয় গৌতম গম্ভীর; আপনার জয়ের জন্য আপনাকে অভিনন্দন। একজন ভারতীয় হিসেবে এটি আমার জন্য খুব খুশির।

আপনি যদিও পরামর্শের জন্য আমাকে জিজ্ঞেস করেননি তার পরও নিজের থেকে আপনাকে একটি বিষয়ে বলতে চাই- মিডিয়ার জনপ্রিয়তা পেতে কোনো ফাঁদে পা দেবেন না। আপনার যা কাজ সেই সম্বন্ধে কথা বলবেন। এর বেশি কিছু বলার প্রয়োজন নেই।

প্রসঙ্গত গত শনিবার রাতে গুরুগ্রামে নামাজ থেকে ফেরার পথে ভারতে এক মুসলিম ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়।

মারধরের শিকার মোহাম্মদ বরকত নামের ওই ব্যক্তি জানান, নামাজ শেষে মাথায় টুপি পরে ফিরছিলেন, পথিমধ্যে একদল অজ্ঞাত ব্যক্তি তার পথরোধ করে। এর মধ্যে একজন অকথ্য ভাষায় ডাক দিয়ে বলে এই এলাকায় টুপি পড়া নিষেধ।

বরকত বলেন, আমি নামাজ থেকে ফেরার কথা বললে ওই ব্যক্তি আমায় মারধর করে এবং আমায় ‘ভারত মাতা কি জয়’ এবং ‘জয় শ্রীরাম’ বলতে জোর করে। তাতে আমি রাজি না হলে আমায় শূকরের মাংস খাওয়ানোর হুমকি দেয়।

এরপর বরকত সেখান থেকে পালাতে চেষ্টা করলে ওই ব্যক্তি তার জামা ছিড়ে নেয়। এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়লে ওই ব্যক্তিরা চলে যায়।

এর প্রতিবাদ জানিয়ে এক টুইটবার্তায় গৌতম গম্ভীর লেখেন, গুরুগ্রামে মুসলিম যুবকের টুপি অপসারণ, ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয়ার নির্দেশ বিরক্তিকর। এ ঘটনায় গুরুগ্রাম কর্তৃপক্ষের উচিত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া। আমরা একটি ধর্মনিরপেক্ষ জাতি।

শেয়ার করুন

পাঠকের মতামত