আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সরকার গঠনে ব্যর্থ নেতানিয়াহু, ইসরায়েলে ফের নির্বাচন

সরকার গঠনে ব্যর্থ নেতানিয়াহু, ইসরায়েলে ফের নির্বাচন

জোট সরকার গঠনে ব্যর্থ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাই দেশটির আইনপ্রণেতারা পার্লামেন্ট ভেঙে দেয়ার পক্ষে সম্মতি দিয়েছেন। আগামী ১৭ সেপ্টেম্বর দেশটিতে নতুন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত মাসে ইসরায়েলের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বেশি আসনে জয়ী হলেও একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট গঠনের প্রক্রিয়া শুরু করে নেতানিয়াহুর দল। কিন্তু নির্ধারিত সময় পর্যন্ত সরকার গঠনে কোনো দলকে জোট শরিক হিসেবে রাজি করাতে পারেনি তারা। ইসরায়েলের ইতিহাসে এই প্রথমবার কোনো প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু সরকার গঠনে ব্যর্থ হলেন।

দেশটির সংবিধান অনুযায়ী, নির্বাচিত হওয়ার পর সরকার গঠনের সময়সীমা ছিল বুধবার মধ্যরাত পর্যন্ত। কিন্তু এই সময়ের মধ্যে নেতানিয়াহু সরকার গঠনে ব্যর্থ হন। পরে আইনপ্রণেতারা ৭৪-৪৫ ভোটের ব্যবধানে সংসদ ভেঙে দেয়ার প্রস্তাবে সম্মতি দেন।

গত এপ্রিলে ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। লিকুদ পার্টি ১২০টি আসনের মধ্যে ৩৫টিতে জয়ী হলে পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে ছিলেন নেতানিয়াহু। কিন্তু সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগডোর লিয়েবারম্যানের ন্যাশনালিস্ট ইসরায়েল বেইটেনু পার্টির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেননি তার দল।

প্রেসিডেন্ট রুভেন রিভলিন সরকার গঠনের জন্য পার্লামেন্টের অন্য কোনো সদস্যকে মনোনীত করতে পারেন বলে নেতানিয়াহু নতুন নির্বাচন ঘোষণা করেছেন। বলা হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দলই তার প্রধানমন্ত্রী হওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়ালো।

শেয়ার করুন

পাঠকের মতামত