আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এক হচ্ছে টেলিনর-আজিয়াটার মূল মালিক, চিন্তায় মাহাথির

এক হচ্ছে টেলিনর-আজিয়াটার মূল মালিক, চিন্তায় মাহাথির

বাংলাদেশে গ্রামীণফোন ও রবির মূল মালিকানা নরওয়ে ভিত্তিক টেলিনর ও মালয়েশিয়ার আজিয়াটা কোম্পানি। সম্প্রতি এশিয়ার কয়েকটি দেশে কোম্পানি দুটি তাদের ব্যবসা এক করার ঘোষণা দিয়েছে।

আর এতেই চিন্তিত হয়ে পড়েছেন মালয়েশিয়ার  প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। তবে তিনি কোম্পানির ব্যবসা নিয়ে চিন্তিত নন, তার চিন্তা এই কোম্পানিতে যারা কাজ করেন, তারা চাকরি হারাতে পারেন- তা নিয়ে।খবর স্টার অনলাইনের।

মূলত এশিয়ার টেলিকম বাজার দখলে নিতে একীভূত হওয়ার এ উদ্যোগ নিয়েছে নরওয়েভিত্তিক টেলিকম গ্রুপ টেলিনর ও মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা। একীভূত হওয়ার পর প্রাথমিকভাবে নতুন এ ব্যবসায়িক উদ্যোগের কার্যালয় হবে মালয়েশিয়ায়। মার্জকো নামে পরিচালিত হবে একীভূত কোম্পানির কার্যক্রম।

আর এশিয়ায় থাকা কোম্পানি দুটির যত অবকাঠামো রয়েছে, তা একসঙ্গে ব্যবহার করা হবে। এশিয়ার নয়টি দেশে প্রায় ৬০ হাজার টাওয়ার ও ৩০ কোটি গ্রাহক রয়েছে অপারেটর দুটির।

ড. মাহাথিরের কার্যালয় এ মার্জারের (একীভূতকরণ) ফলে সেদেশে অনেক মানুষ চাকরি হারাতে পারেন। এ নিয়ে তারা উদ্বেগ বলে জানিয়েছে। পরিকল্পিত এই মার্জারের বিষয়ে বিস্তারিত তথ্যও চেয়েছে তার সরকার।

টেলিনরের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিক শেষে অর্থাৎ সেপ্টেম্বর নাগাদ একীভূতকরণের বিষয়টি চূড়ান্ত হতে পারে। মার্জকোর সিংহভাগ শেয়ার থাকবে টেলিনরের হাতে। ৫৬ দশমিক ৫ শতাংশ শেয়ার নিয়ে তারা হবে নতুন কোম্পানির বড় অংশীদার। আজিয়াটার হাতে থাকবে বাকি ৪৩ দশমিক ৫ শতাংশ শেয়ার।

এশিয়ায় দুই কোম্পানির ব্যবসা একীভূত হলেও রবি বাংলাদেশে আলাদা কোম্পানি হিসেবে স্বাধীনভাবে ব্যবসা চালিয়ে যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর নিয়ন্ত্রণ থাকবে আজিয়াটার হাতে।

শেয়ার করুন

পাঠকের মতামত