আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন মোদি

দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদি।

গত ২৩ মে ঘোষিত জাতীয় নির্বাচনে মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর আজ সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে ফের প্রধানমন্ত্রীর শপথ নেন তিনি। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের নেতা, রাজনীতিবিদ, শিল্পপতি, তারকা ও বিখ্যাত লোকজনসহ প্রায় ৮ হাজার লোক সেখানে উপস্থিত ছিলেন। এ সময় মোদির নতুন সরকারের প্রায় ৫০ জন মন্ত্রীও শপথ নেন।

৬৮ বছর বয়সি মোদি যখন শপথ গ্রহণের জন্য মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন উপস্থিত দর্শকরা ‘মোদি’, ‘মোদি’ স্লোগানে মুখরিত করে তোলেন ওই এলাকা।


নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত লোকজন

নরেন্দ্র মোদির নতুন সরকারের সবচেয়ে বড় চমক হলো বিজেপি প্রধান অমিত শাহের মন্ত্রিত্ব গ্রহণ।  ৫৪ বছর বয়সি অমিত শাহকে চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একটির দায়িত্ব দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। গত দুই দশক ধরে মোদির আস্থার জায়গা হয়ে আছেন অমিত শাহ।

মোদির নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি এমন বড় মুখগুলোর মধ্যে রয়েছেন গত সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলি ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।  এ ছাড়া, রাজ্যবর্ধন রাঠোর, জয়ন্ত সিনহা, জেপি নাদ্দা ও অনন্ত হেজও রয়েছেন বাদপড়াদের তালিকায়।

শেয়ার করুন

পাঠকের মতামত