আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

উইঘুর মুসলিমরা ১৮ ঘণ্টা রোজা রাখেন

উইঘুর মুসলিমরা ১৮ ঘণ্টা রোজা রাখেন

চীনের উইঘুর মুসলিমরা ১৮ ঘণ্টা রোজা রাখেন। ফজরের আগে রাত ৪টায় সেহরি খেয়ে ইফতার করেন রাত সাড়ে ১০ টায়।

পুষ্টিকর ও তুলনামূলক হালকা খাবার খাওয়ার চেষ্টা করেন এই মুসলিমরা। সেহরিতে সাদা ভাতের সঙ্গে সুবিধামতো সবজি, মাছ, মাংস খান তারা।

আর ইফতারে পোলাও বা বিরিয়ানি খেতে পছন্দ করেন এসব মুসলিম। বাংলাদেশের মানুষের মতো খুব একটা আয়োজন করে ইফতার করেন না তারা। তবে খেজুর থাকে ইফতারে।

চীনের সরকারের আমন্ত্রণে দেশটির কাশগড় ও সফু এলাকা ঘুরে এসব তথ্য সংগ্রহ করেছেন বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভির সিনিয়র রিপোর্টার মাইদুর রহমান রুবেল।

দেশটির নাজারবাগ ১৪ নং মডেল গ্রামে বসবাস করেন বেশকিছু উইঘুর মুসলিম। বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া সাংবাদিকদের নেয়া হয় গ্রামটিতে।

কিছু বাড়িতে উইঘুর পরিবার বসবাস করলেও অধিকাংশ বাড়িতে দেখা গেছে তালা।  গুলশান আরা নামের এক বৃদ্ধার বাড়িতে নিয়ে যাওয়া বাংলাদেশের সাংবাদিকদের।

বেশ গোছানো ও নতুন একটি বাড়ি। বাড়ির আঙিনায় আঙুরের লতা ঝুলছিল। জানা যায়, ২০১৭ সালে সরকারের আংশিক সহায়তায় এই বাড়ি নির্মাণ করেছেন গুলশান আরা।

তার ধর্ম পালনে কোনও চাপ নেই বলে জানান তিনি। তবে এই মুসলিম নারীর মুখের হাসি কৃত্রিম বলে মনে হয়।

এরপর নিয়ে যাওয়া হয় সফুর ৭ নং অকুসাক টাউনে আবদুর রহমানের বাড়িতে। তার বাড়ির আঙিনায় মোবাইল ফোনের চার্জার তৈরির কাজ চলছিল।

তার বাড়ির পেছনে বিশাল কৃষিজমি। তিনি কৃষি কাজ করেন। তার স্ত্রী এবং পুত্রবধু মোবাইল ফোনের চার্জার তৈরি করেন।

বেশ অতিথি পরায়ণ আবদুর রহমান। রমজান মাসে দুপুর বেলা আপ্যায়ন করতে পারছেন না বলে দু:খ প্রকাশ করে ইফতারের নিমন্ত্রণ জানান তিনি।

অবশ্য উইঘুর মুসলিমরা ইংরেজি বা চীনা ভাষা জানে না। তাই তাদের কথা বলতে বেশ বিড়ম্বনায় পড়তে হয় বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের।

উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতনের খবরে বিশ্বজুড়ে যখন তোলপাড়, তখন এখানকার বাসিন্দাদের স্বচ্ছন্দময় জীবন নিয়ে প্রশ্ন জাগাটা স্বাভাবিক নয় কি?

শেয়ার করুন

পাঠকের মতামত