আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শ্রীলঙ্কায় ৯ মুসলিম মন্ত্রীর পদত্যাগ

শ্রীলঙ্কায় ৯ মুসলিম মন্ত্রীর পদত্যাগ

শ্রীলঙ্কায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ৯ মুসলিম মন্ত্রী। সোমবার এক সংবাদ সম্মেলেনের মাধ্যমে নিজেদের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এসব মুসলিম নেতারা।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ইস্টার সানডে প্রার্থনায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার তদন্তে নিরপেক্ষতা বজায় রাখতে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। তাদের সঙ্গে দুই প্রাদেশিক গভর্নরও ছেড়ে দিয়েছেন দায়িত্ব। তারাও মুসলিম।

মন্ত্রিসভার এসব সদস্যের বিরুদ্ধে জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের ভালো সম্পর্ক ছিল বলে অভিযোগ উঠেছে। মন্ত্রিসভা থেকে তাদের সরানোর দাবিতে কয়েকদিন আগে বিক্ষোভও হয় রাজধানী কলম্বোয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, শ্রীলঙ্কার আঞ্চলিক ইসলামিক সংগঠন ন্যাশনাল তাওহিদ জামায়াতের (এনটিজে) সঙ্গে তিন মন্ত্রীর যোগসাজশ রয়েছে। ওই বিক্ষোভের প্রেক্ষিতেই পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নেন মুসলিম মন্ত্রীরা।

দায়িত্ব ছেড়ে দেওয়া এসব মন্ত্রীরা জানান, সিআইডি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা মন্ত্রিসভায় ফিরবেন না।

গির্জায় হামলার পরবর্তীতে মুসলিমরা সহিংসতার শিকার হয় দেশটিতে। সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, মুসলিমদের নিরাপত্তা দিতে সরকারের অক্ষমতা প্রকাশ পেয়েছে।

শ্রীলঙ্কায় মোট জনসংখ্যা ২১ মিলিয়নের মধ্যে মাত্র ৯ শতাংশ মুসলিম রয়েছে। দেশটির মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব করছে ১৯ জন মুসলিম নেতা।

গত ২১ এপ্রিল দেশটির খ্রিস্টান ধর্মাবলম্বীদের ওপর আত্মঘাতী এক সন্ত্রাসী হামলায় নিহত হন ২৫৩ জন মানুষ। আহত হন আরও ৫০০ জন।

এদিন তিনটি গির্জা এবং তিনটি হোটেলে এক যোগে মোট ছয়টি বিস্ফোরণ ঘটে। একইদিন আরও দুই জায়গায় হামলার ঘটনা ঘটে।

এ হামলার জন্য এনটিজে’কে দায়ী করে শ্রীলঙ্কা সরকার। পরবর্তীতে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস এ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করে। এনটিজে-কে দিয়েই এ হামলা চালায় আইএস। তবে ভয়াবহ হামলার পেছনে আরও কয়েকটি গোষ্ঠী দায়ী বলে দাবি করে পুলিশ।

শেয়ার করুন

পাঠকের মতামত