আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ওজিলের বিয়েতে সাক্ষী হলেন এরদোগান

ওজিলের বিয়েতে সাক্ষী হলেন এরদোগান

বিয়ের মঞ্চে নবদম্পতির সাথে তুর্কি প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি

জার্মানির বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার মেসুত ওজিলের বিয়েতে সাক্ষী হলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। শুক্রবার তুরস্কের ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলে বসফরাসের তীরে একটি বিলাসবহুল হোটেলে এই বিয়ের অনুষ্ঠান হয়। তুর্কি বংশোদ্ভূত জার্মান নাগরিক মেসুত ওজিল গত বছর বর্ণবাদের অভিযোগ এনে জার্মানির জাতীয় ফুটবল দল থেকে সরে দাড়িয়েছেন।

৩০ বছর বয়সী ওজিল বিয়ে করেছেন সাবেক মিস তুর্কি আমিন গুলসকে। কয়েক বছরের পরিচয়ের পর ২০১৭ সালে তাদের বাগদান সম্পন্ন হয়। ওজিল বর্তমানে খেলছেন ইংলিশ ক্লাব আর্সেনাল এফসির হয়ে।

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে বিয়ের আনুষ্ঠানিকতার সময় মঞ্চে বর কনের সাথে উপস্থিত রজব তাইয়েব এরদোগান ও তার স্ত্রী আমিনা এরদোগান। বিয়েতে সাক্ষী হয়েছেন এরদোগান। নবদম্পতির সাথে তুর্কি প্রেসিডেন্ট ও ফার্স্টলেডির হাস্যোজ্বল ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এদিকে বিয়ের আগে মেসুত ওজিল তার আমন্ত্রিত অতিথিদের প্রতি আহ্বান জানিয়েছে, বিয়েতে তারা যদি কোন উপহার দিতে চান সেগুলো যেন দরিন্দ্র শিশুদের নিয়ে কাজ করে এমন কোন প্রতিষ্ঠানে দান করেন। ছাড়া বিয়ে উপলক্ষে ওজিল ও আমিনা গুলস দম্পতি তুর্কি রেড ক্রিসেন্টে বড় অঙ্কের অর্থ দান করেন।

গত বছর ফুটবল বিশ্বকাপের আগে লন্ডনে এক অনুষ্ঠানে দেখা হলে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে জার্সি উপহার দেন ওজিল। ওই ঘটনার পর জার্মানিতে ব্যাপক সমালোচনা হয় ওজিলের। জার্মানির সাথে অনেকদিন ধরেই এরদোগান সরকারের কূটনৈতিক টানাপোড়েন রয়েছে। যে কারণে জার্মানিতে ওজিলকে নিয়ে শুরু হয় সমালোচনা। এরপর বিশ্বকাপে জার্মানি প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়ার পর ওজিলের সাথে বৈষম্যমূলক আচরণ শুরু করেন জার্মান কর্মকর্তারা। যেন বিশ্বকাপ থেকে বাদ পড়ার সব দোষ তার! এর প্রতিবাদে জাতীয় দলকে বিদায় বলে দেন ওজিল।

এরদোগানের সাথে সম্পর্কের বিষয়ে ওজিল সব সময়ই বলে আসছেন, আমার পিতৃভূমি তুরস্ক। তাই দেশটির প্রতি আমার বিশেষ দূর্বলতা রয়েছে। সেই থেকেই তুর্কি প্রেসিডেন্টকে জার্সি উপহার দিয়েছিলাম।

শেয়ার করুন

পাঠকের মতামত