আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পদত্যাগ করলেন থেরেসা মে

পদত্যাগ করলেন থেরেসা মে

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন থেরেসা মে। স্থানীয় সময় শুক্রবার আনুষ্ঠানিকভাবে দল থেকে সরে দাঁড়ান তিনি। ফলে নিয়মানুযায়ী প্রধানমন্ত্রী পদও আর থাকছে না তার।

তবে এখনই প্রধানমন্ত্রীত্ব ছাড়ছেন না মে। কনজারভেটিভ পার্টি তাদের নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করে যাবেন। কয়েক সপ্তাহ আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন মে। সে সময় প্রধানমন্ত্রী হিসেবে বেক্সিট ইস্যু সফল করতে ব্যর্থ হওয়ার অনুতাপ প্রকাশ করেছিলেন তিনি।

তিনবার বেক্সিট ভোটে হেরে যাওয়ায় ব্যাপক চাপের মুখে ছিলেন মে। এদিকে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, থেরেসা মে সরে যাওয়ার পর তিনি নির্বাচনে লড়বেন। অনেকদিন ধরেই ডাউনিং স্ট্রিট থেকে প্রধানমন্ত্রী মের পদত্যাগ দাবি করে আসছেন টোরি এমপিরা।

মে সরে দাঁড়ানোর ঘোষণার পর কনজারভেটিভ দলের ১১ এমপি দলীয় প্রধান হওয়ার লড়াইয়ে নেমেছেন। যিনি জিতবেন তিনিই হবেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী।

জুলাইয়ের শেষের দিকে নতুন দলীয় প্রধানের নাম ঘোষণা হতে পারে। এই সময়ের মধ্যে মে দলের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে পদত্যাগের ঘোষণায় মে বলেছিলেন, বেক্সিট সফল করতে আমি যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু পর পর তিনবার ব্যর্থ হয়েছি। এছাড়া গত মে মাসে টোরি এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী মের এক বৈঠকের পরই পদত্যাগের বিষয়ে সম্মতি জানান তিনি। সে সময়ই পরবর্তী নির্বাচনের সময়সীমাও জানিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মে।

গত বছরের শেষের দিকে একটি আস্থা ভোটে থেরেসা মের দল কনজারভেটিভ পার্টির এমপিদের ভোটে কোন রকমে উতরে গিয়েছিলেন তিনি। সামান্য ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত