আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নিজেকে নির্দোষ দাবি করলেন ক্রাইস্টচার্চে হামলাকারী

নিজেকে নির্দোষ দাবি করলেন ক্রাইস্টচার্চে হামলাকারী

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলাকারী ব্রেনটন ট্যারান্ট আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। শুক্রবার ভিডিও লিংকের মাধ্যমে আদালতে হাজির করা হলে ট্যারান্ট তার আইনজীবীর মাধ্যমে নিজেকে নির্দোষ বলে দাবি করেন।

গত ১৫ মার্চ জুমার নামাজের সময় দুটি মসজিদে প্রবেশ করে নির্বিচারে গুলি চালান অস্ট্রেলিয়ার নাগরিক ট্যারান্ট। ওই ঘটনায় নিহত হয় ৫১ জন। হামলার পুরো ঘটনা ফেসবুকে লাইভ করেছিলেন ট্যারান্ট। শান্তিপূর্ণ নিউজিল্যান্ডে এটাই প্রথম নির্বিচার হত্যাকাণ্ড। ২৯ বছর বয়সী ট্যারান্টের বিরুদ্ধে ৪০টি অভিযোগ আনা হয়েছে।

বিবিসি জানিয়েছে, শুক্রবার কারাগার থেকে ভিডিও লিংকের মাধ্যমে ট্যারান্টকে আদালতে হাজির করা হয়। শুনানির সময় ট্যারান্টের আইনজীবী শেইন টেইট তার মক্কেলকে নির্দোষ বলে দাবি করেন। এসময় আদালতকক্ষে ক্রাইস্টচার্চে নিহতদের স্বজন এবং আহতদের মধ্যে উপস্থিত অনেকে কান্নায় ভেঙে পড়েন।

পরে হাইকোর্টের বিচারপতি ক্যামেরন ম্যান্দার জানান, আগামী বছরের ৪ মে এই মামলার বিচার শুরু হবে। এছাড়া ১৬ আগস্ট একটি মামলার রিভিউ শুনানি হওয়ার আগ পর্যন্ত ট্যারান্ট কারাগারে থাকবেন।

এর আগে গত এপ্রিলে ট্যারান্টকে আদালতে হাজির করা হয়েছিল। ওই সময় বিচারের জন্য উপযুক্ত কিনা নির্ধারণের জন্য ট্যারান্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত।

ট্যারান্টের স্বাস্থ্য পরীক্ষার পর তার সুস্থতার ব্যাপারে শুনানির প্রয়োজন নেই উল্লেখ করে শুক্রবার বিচাপতি ম্যান্দার  বলেছেন, ‘আসামির সুস্থতার পক্ষে ওজর, কৌঁসুলিকে নির্দেশনা এবং তার বিচারে দাঁড়ানোর ক্ষেত্রে কোনো ইস্যুর উদ্ভব হয়নি। তাই সুস্থতার বিষয়ে শুনানির প্রয়োজন নেই।’

শেয়ার করুন

পাঠকের মতামত