আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মোহাম্মদ বিন সালমানের বোন ফ্রান্সে বিচারের মুখোমুখি

মোহাম্মদ বিন সালমানের বোন ফ্রান্সে বিচারের মুখোমুখি

শ্রমিক নির্যাতনের অভিযোগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বোন হাসা বিনতে সালমানকে বিচারের মুখোমুখি করতে যাচ্ছে ফ্রান্সের একটি আদালত।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, নির্দেশ অমান্য করায় দেহরক্ষীকে দিয়ে একজন শ্রমিককে প্রহার ও পায়ে চুমু দেয়ানোর অভিযোগ আনা হয়েছে হাসা বিনতে সালমানের বিরুদ্ধে। আগামী ৯ জুলাই প্যারিসের একটি আদালতে এ বিষয়ে তার বিচার শুরু হবে।

ঘটনার বিবরণে বলা হয়, ২০১৬ সালের সেপ্টেম্বরে হাসা বিনতে সালমান তার বাসায় সংস্কার কাজের জন্য একজন শ্রমিক নিয়োগ করেন। কিন্তু ওই শ্রমিক হাসার একটি ছবি তুলে কয়েকটি সংবাদমাধ্যমে তা বিক্রি করতে চান। এতে ক্ষুব্ধ হন বাদশাহ সালমান কন্যা।

দেহরক্ষীর মাধ্যমে ওই শ্রমিককে নির্যাতন করেন তিনি। বেধড়ক মারধরের পর তাকে হাসার পায়ে চুম্বন করতে বাধ্য করা হয়।

নির্যাতনে ওই শ্রমিক মারাত্মকভাবে আহত হয়। এ ঘটনায় দেহরক্ষীকে মূল অভিযুক্ত করা হলেও হাসা বিনতে সালমানকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

শ্রমিক নির্যাতনের মামলায় ২০১৮ সালের মার্চে ফ্রান্সের আদালত তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালতে উপস্থিত করানোর নির্দেশ দিয়েছিল। আগামী ৯ জুলাই থেকে নতুন করে এ মামলার শুনানি শুরু হবে।

প্রসঙ্গত, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের কন্যা হাসা বিনতে সালমান বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। নারীদের অধিকার বিষয়েও কাজ করেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত