আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কী কথা হলো মোদি-ইমরানের?

কী কথা হলো মোদি-ইমরানের?

দুই দেশের মধ্যে নানা ইস্যু নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করলেও মুখোমুখি দেখায় স্বস্তির বার্তাই যেন বইয়ে গেল। দেখা হলো; কথা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে সাক্ষাৎ হয় বলে ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্র বলছে, সম্মেলনের লাউঞ্জে ‘সৌজন্য বিনিময়’ হয়েছ এই দুই নেতার। হয়েছে কুশলাদি বিনিময়ও। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে তারা জানিয়েছে, এটি কোনও আনুষ্ঠানিক বৈঠক নয়, দুই নেতার কথা হয়েছে।

সম্মেলনের পর পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ঘরোয়া কথাবার্তা হয়েছে দুই প্রধানমন্ত্রীর মধ্যে। সৌজন্য বিনিময়ও হয়েছে। তারা করমর্দন করেছেন।

কুরেশি বলেন, সাম্প্রতিক নির্বাচনে জয়ের জন্য ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। এটা ঠিকই যে, ভারতের একটি বড় রাজনৈতিক পরিবারকে হারিয়ে বিপুল ভোটে জিতে এসেছেন মোদি।

বিশেষজ্ঞদের মতে, ভারত-পাক আলোচনা শুরু হলে ঘরোয়া রাজনীতিতে দুই দেশের জন্যই তা স্বস্তিদায়ক হবে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে নিজেদের প্রয়াসের ছবি তুলে ধরাটা অনেকটা কূটনৈতিক বাধ্যবাধকতাও।

বৈঠকের কথা অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের পক্ষ থেকে জানানো হয়, অনেকে বলছেন, দুই নেতার মধ্যে নাকি বৈঠক হয়েছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে- কোনও বৈঠক হয়নি। যেটা হয়েছে, তা নেহাতই সৌজন্য বিনিময়। ফলে অযথা খবরকে বিকৃত না-করাই ভাল।

ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, শুক্রবার থেকেই একাধিক বার মুখোমুখি হন মোদি-ইমরান। অনুষ্ঠানে একই সারিতে বসেছেন। কিন্তু বাক্যবিনিময় করতে দেখা যায়নি তাদের। গ্রুপ ছবিতেও দুইজনে দাঁড়িয়েছেন দুই প্রান্তে।

শেয়ার করুন

পাঠকের মতামত