আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নিউজিল্যান্ডে উড়োজাহাজের সংঘর্ষে ২ পাইলট নিহত

নিউজিল্যান্ডে উড়োজাহাজের সংঘর্ষে ২ পাইলট নিহত

নিউজিল্যান্ডের একটি আঞ্চলিক বিমানবন্দরে অবতরণের সময় আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছেন। খবর রয়টার্সের।

রোববার মাস্টার্টন শহরের কাছে হুড বিমানবন্দরের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পর উড়োজাহাজ দুটি আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। তবে তার আগেই একটি থেকে চার প্যারাসুট আরোহী নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। অন্যটি প্রশিক্ষণ উড়োজাহাজ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জোরালো শব্দের পর উড়োজাহাজ দু'টিকে আছড়ে পড়তে দেখেছেন তারা।

দেশটির নিউজ ওয়েবসাইট স্টাফ.এনজেড স্থানীয় এক পাইলট প্রশিক্ষককে উদ্ধৃত করে জানিয়েছে, এই বিমানবন্দরে সাড়ে নয় হাজার ফুটের ওপরে বিমান ওঠানামা অনিয়িন্ত্রত। বেতারে যোগাযোগের মাধ্যমে গতিবিধির রেকর্ড দিতে হয় পাইলটদের।

মাস্টার্টন জেলা পরিষদ হুড বিমানবন্দরটির মালিক। এর পরিচালনাও তাদের নিয়ন্ত্রণে।

রোববার এই বিমানবন্দরে সংঘর্ষের কবলে পড়া একটি উড়োজাহাজের মালিক স্কাইডাইভ ওয়েলিংটন ও অন্যটির মালিক ওয়াইরারাপা অ্যারো ক্লাব।

নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও জানানো হয়নি।

নিহত পাইলটদের পরিচয় নিশ্চিত করা হয়নি পুলিশের পক্ষ থেকে। তারা জানিয়েছে, নিহত পাইলটদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।


শেয়ার করুন

পাঠকের মতামত