আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আর্জেন্টিনা ও উরুগুয়ে বিদ্যুৎহীন

আর্জেন্টিনা ও উরুগুয়ে বিদ্যুৎহীন

ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা ও উরুগুয়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এর প্রভাবে পাশের দেশ ব্রাজিল ও উরুগুয়েরও বেশ কিছু এলাকা লোডশেডিংয়ের কবলে পড়েছে। আর্জেন্টিনার বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান ইদিসারের বরাত দিয়ে রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, সন্ধ্যা ৭টার পরপর অন্ধকারে ডুবে যায় পুরো দেশ। বিদ্যুৎ না থাকায় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা বিকল হয়ে পড়ে এবং ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

টুইটবার্তায় ইদিসার বলেছে, ‘আন্তঃসংযোগ বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক বিপর্যয়ের কারণে আর্জেন্টিনা ও উরুগুয়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছে।’

আর্জেন্টিনার জ্বালানি মন্ত্রী গুস্তাভো লোপিতেগুই জানিয়েছেন, বিদ্যুৎ চলে যাওয়ার কারণ এখনও চিহ্নিত করা যায়নি।

আর্জেন্টিনার বেসামরিক সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাত থেকে আট ঘন্টার মধ্যে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে।

ইদিসার জানিয়েছে, রাজধানী বুয়েন্স আয়ার্সের কিছু অংশ বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়েছে। তবে রাজধানীতে বিমানবন্দরগুলোর বিদ্যুৎ ব্যবস্থা জেনারেটরের মাধ্যমে সচল রাখা হয়েছে।

উরুগুয়ের বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান ইউটিই এক টুইটে জানিয়েছে, উপকূলীয় এলাকাগুলোতে  বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়েছে।

আর্জেন্টিনার সবচেয়ে বড় পানি সরবরাহ প্রতিষ্ঠান আগুয়া ওয়াই সানিয়ামিয়েন্তোস আর্জেন্টিনোস বিদ্যুৎহীন অঞ্চলগুলোতে পানি ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহে সমস্যা দেখা দিতে পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত