আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নতুন আইনে ওমানের নাগরিকত্ব পেতে যা করতে হবে

নতুন আইনে ওমানের নাগরিকত্ব পেতে যা করতে হবে

ওমানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্বাহী আদেশে গত ১৬ জুন নতুন একটি আইন পাস হয়েছে। এখন থেকে দেশটির নাগরিকত্ব পেতে যে কেউ আবেদন করতে পারবেন। আবেদনকারীকে আবেদনপত্রের সঙ্গে ৬০০ ওমানি রিয়াল দিতে হবে। তবে কারও যদি ওমান প্রবাসী স্বামী অথবা স্ত্রী থাকে, তাহলে তাকে দিতে হবে ৩০০ রিয়াল।

আবেদনকারীর বিরুদ্ধে ওমানে কোনো ধরনের আইন লঙ্ঘন অথবা কোনো ধরনের মামলা থাকা যাবেনা। এ ছাড়া আবেদনকারী ব্যক্তিকে হতে হবে সম্পূর্ণ সুস্থ। নাগরিকত্বের আবেদন করার সময় একটি মেডিকেল সনদ জমা দিতে হবে।

ওমানের পাসপোর্ট পেতে হলে আপনাকে যেসব কগজপত্র জমা দিতে হবে সেগুলোর একটি তালিকা নিচে দেয়া হলো।

১. ওমানের বৈধ ভিসার সঙ্গে পাসপোর্টের একটি অনুলিপি।
২. ব্যক্তিগত পরিচয় সনাক্তকরণ কার্ডের একটি অনুলিপি।
৩. একটি বিবাহিত সনদের অনুলিপি (যদি সে বিবাহিত হয়)। পাশাপাশি স্ত্রীর পাসপোর্টের কপি এবং সন্তান থাকলে তাদের পাসপোর্টের কপি, যদি কেউ ওমানি নাগরিককে বিয়ে করেন তাহলে সেই বিয়ের সনদের কপি।
৪. ওমানের চারিত্রিক সনদ এবং আবেদনকারী ব্যক্তি যে দেশের নাগরিক, সেই দেশ থেকে দেয়া থেকে একটি চারিত্রিক সনদও জমা দিতে হবে।
৫. একটি বৈধ মেডিকেল সনদ লাগবে। আবেদনকারী ব্যক্তি যে সংক্রামক রোগ থেকে মুক্ত এটার প্রমাণ করতে হবে।
৬. নিয়োগকর্তার কাছ থেকে পাওয়া একটি বেতনের সনদও জমা দিতে হবে।
৭. আবেদনকারীর দেশের দূতাবাস থেকে একটি প্রশংসাপত্র জমা দিতে হবে।
৮. মন্ত্রণালয় থেকে আবেদরকারী ব্যক্তি এবং তার স্ত্রী-সন্তানের পাসপোর্টের একটি সত্যায়িত কপি লাগবে।
৯. আবেদনকারী ব্যক্তিকে আরবি ভাষায় পারদর্শী হতে হবে।

এসব কাগজ জমা দেয়ার পর ওমানের মন্ত্রণালয় থেকে লিখিত অথবা মৌখিক পরীক্ষা দিতে হবে। এ ছাড়া মন্ত্রণালয়ে আরবিতে সাক্ষাতকার দিতে হবে। আবেদনকারী যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয় তাহলে ছয় মাস পর পুনরায় আবেদন করতে পারবে।

ওমানে নতুন নাগরিকত্ব পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে অনুমতি না পাওয়া পর্যন্ত ছয় মাসের অধিক দেশের বাইরে অবস্থান করতে পারবে না। পাসপোর্টের জন্য ওমানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উল্লিখিত সকল কাগজপত্র নিয়ে যেকোনো ব্যক্তি আবেদন করতে পারবে।

শেয়ার করুন

পাঠকের মতামত