আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দুর্ঘটনায় প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের গাড়ি

দুর্ঘটনায় প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের গাড়ি

দুর্ঘটনার কবলে পড়েছে ব্রিটিশ প্রিন্স উইলিয়াম ও ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটনের গাড়িবহর। গাড়ির চাপায় বৃদ্ধা এক নারী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে আহত ওই নারীর কাছে ফুলের তোড়া পাঠিয়েছেন তারা। এ ঘটনায় ব্রিটিশ পুলিশ তদন্ত শুরু করেছে।

বিবিসি বলছে, স্থানীয় সময় সোমবার দুপুরের দিকে লন্ডন থেকে উইন্ডসরে যাচ্ছিলেন দ্য ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ। এ সময় পুলিশের গাড়িবহরের নিচে চাপা পড়েন ওই বৃদ্ধা।

৮৩ বছর বয়সী আহত ওই নারীর নাম আইরিন মেয়র। গাড়িবহর দক্ষিণ-পশ্চিম লন্ডন পার হয়ে যাওয়ার সময় তিনি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিবিসি বলছে, চিকিৎসাধীন ওই বৃদ্ধার অবস্থা বর্তমানে স্থিতিশীল।

কেনসিংটন প্যালেসের এক মুখপাত্র বলেছেন, রাজ এই দম্পতি দুর্ঘটনায় আহত নারীর জন্য গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন এবং তারা ওই নারীর খোঁজ-খবর রাখছেন।

ওই মুখপাত্র বলেন, আইরিনের জন্য শুভ কামনা জানিয়েছেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। পুরো সুস্থ না হওয়া পর্যন্ত তার পরিবারের সদস্যদের সার্বিক সহযোগিতা করবেন দ্য ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ।

ব্রিটিশ দৈনিক দ্য সান বলছে, প্রিন্স উইলিয়াম ও কেটকে বহনকারী গাড়িবহরের জন্য রাস্তা ফাঁকা করার সময় ওই দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন

পাঠকের মতামত