আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

জামাল খাশোগি হত্যায় দায়ী সৌদি প্রিন্স

জামাল খাশোগি হত্যায় দায়ী সৌদি প্রিন্স

প্রাপ্ত তথ্যপ্রমাণ বলছে, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানসহ দেশটির শীর্ষ কমকর্তারা দায়ী। গতকাল বুধবার জাতিসংঘের তদন্ত কর্মকর্তা এ কথা বলেছেন। গতকাল আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

একশ পৃষ্ঠার ওই তদন্ত প্রতিবেদন সম্পর্কে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি আরব। তবে এ ধরনের অভিযোগের ভিত্তিতে তারা সব সময়ই বলে আসছে-খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে ক্রাউন প্রিন্সের কোনো যোগসাজশ নেই।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত এজেন্স কলমার্ড বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানান, তারা যেন ক্রাউন প্রিন্স ও তার সম্পদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এমনকি যতদিন পর্যন্ত যুবরাজ নির্দোষ প্রমাণিত না হবে, ততদিন পর্যন্ত এ নিষেধাজ্ঞা যেন বলবত থাকে। ছয় মাস তদন্তের পর কলমার্ড তার প্রতিবেদনে উল্লেখ করেন যে, জামাল খাশোগি ইচ্ছাকৃত, পরিকল্পিত ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার আন্তর্জাতিক মানবাধিকার আইনে যার জন্য সৌদি আরব দায়ী।

প্রসঙ্গত কলমার্ড চলতি বছরের শুরুতে তুরস্কে যান। তার সঙ্গে ফরেনসিক ও আইন বিশেষজ্ঞের একটি দলও ছিল। দলটি তুর্কি কর্তৃপক্ষের কাছ থেকে বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করে। এর ভিত্তিতে কলমার্ড বলেন, এর মধ্যে শক্তিশালী প্রমাণ রয়েছে, যাতে দেখা যায় ওই ঘটনার সঙ্গে সৌদি আরবের ক্রাউন প্রিন্সসহ সে দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়েছেন।

এদিকে গত বছর মর্মান্তিক ও লোমহর্ষক ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সৌদি আরব ১১ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে রুদ্ধদ্বার বিচারকার্য পরিচালনা করে, যার মধ্যে ৫ জনের ফাঁসির আদেশ দেওয়া হয়। তবে সৌদি আরবের বিচারপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতিসংঘের বিশেষ দূত এবং সেই প্রক্রিয়াকে বর্জনের আহ্বান জানান তিনি। উল্লেখ্য, গত বছর ২ অক্টোবর তুরস্কের ইস্তানবুলে সৌদি দূতাবাসে ব্যক্তিগত কাজের জন্য যান জামাল খাশোগি। বাইরে তার বাগদত্তা অপেক্ষারত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত