আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইথিওপিয়ায় অভ্যুত্থানের নেতাকে গুলি করে হত্যা

ইথিওপিয়ায় অভ্যুত্থানের নেতাকে গুলি করে হত্যা

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় দেহরক্ষীর গুলিতে দেশটির সেনাপ্রধানের নিহত হওয়ার প্রায় কাছাকাছি সময়ে অভুত্থানের নেতৃত্বদানকারী সেনাকর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আসামিনিউ সিজেকে গুলি করে হত্যা করা হয়েছে।

দেশটির আমহারা প্রদেশের রাজধানীর সীমান্ত এলাকায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

প্রধানমন্ত্রী আবি আহমেদের অফিস জানায়, আমহারার নিরাপত্তা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আসামিনিউ সিজে ওই অভ্যুত্থানের নেতৃত্ব দেন।

এই মাসেই আমহারার জনগণকে অস্ত্র হাতে নিয়ে প্রতিরোধ করতে আহ্বান জানান তিনি। সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ব্রিগেডিয়ার জেনারেল আসামিনিউ সিজে জনগণের চাপের মুখে গত বছর জেল থেকে মুক্তি পান। তিনি সেনাবাহিনীর উচ্চপদের কর্মকর্তা ছিলেন। এর আগেও তিনি অভ্যুত্থানের করার কারণে ৯ বছর জেলে ছিলেন।

ওই অভ্যুত্থানে সেনাপ্রধানকে হত্যা করা দেহরক্ষীসহ এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের স্মরণে দেশটিতে পতাকা অর্ধনমিত রেখে একদিনের শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ শনিবার হওয়া এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সকল শয়তানি শক্তি যারা ইথিওপিয়াকে পৃথক করতে চায় তাদের বিরুদ্ধে ইথিওপিয়াকে ঐক্যবদ্ধ হতে হবে।

ওই হামলায় নিহত সেনাপ্রধান ও আমহারাতের গভর্নর আমবাচিউ মেকোনেন দেশটির প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। গর্ভনর আমবাচিউ মেকোনের এর সিনিয়র উপদেষ্টা এজেজ ওয়াসিকে হত্যা করা হয়েছে এবং আঞ্চলিক অ্যাটর্নি জেনারেল আহত হয়েছেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম বিবিসি।

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় আমহারা এলাকার প্রশাসনের বিরুদ্ধে একটি অভ্যুত্থানের চেষ্টা ঠেকানোর কারণে জেনারেল মেকোনেন ও তার আরেক ঘনিষ্ঠ সহযোগী কর্মকর্তা জেনারেল গেজাই আবেরাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ।

ঘটনার পর লাকে আয়ালিউকে ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

ইথিওপিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অভ্যুত্থানের পর আমহারাসহ দেশটির রাজধানি আদ্দিস আবাবায় ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে। সারা দেশের ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে।

আদ্দিস আবাবায় মার্কিন নাগরিকদের নিরাপদে অবস্থান নিতে নির্দেশ দেয়া হয়েছে।

হামলাকারী দেহরক্ষীকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। সম্প্রতি দেশটির আমহারাসহ বেশ কয়েক জায়গায় আদিবাসীদের সহিংসতা ছড়িয়ে পড়ে।

আফ্রিকার সবচেয়ে প্রাচীন স্বাধীনদেশ ইথিওপিয়া। ওই মহাদেশে নাইজেরিয়ার পর দ্বিতীয় জনপ্রিয় দেশ ইথিওপিয়া। এ দেশে প্রায় ৮০টির বেশি আদিবাসীর বসবাস।

শেয়ার করুন

পাঠকের মতামত