আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সৌদি বিমানবন্দরের হুথিদের হামলায় নিহত ১

সৌদি বিমানবন্দরের হুথিদের হামলায় নিহত ১

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আবহা বেসামরিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী।
রোববারের ওই হামলায় একজন নিহত এবং আরও ২১ জন আহত হয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

হুথি-পরিচালিত আল-মাসিরাহ টিভি এর আগে জানিয়েছিল, ইরানঘেঁষা এই গ্রুপটি সৌদির দক্ষিণাঞ্চলে আবহা ও জিযান বিমানবন্দরে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত জোটের এক বিবৃতিতে বলা হয়, আবহা বিমানবন্দরে ইরানের সমর্থনপুষ্ট হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী হামলায় একজন সিরীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২১ জন আহত হয়েছে।
তবে সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনে জিযান বিমানবন্দরে হামলার ব্যাপারে কিছু বলা হয়নি।
সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টিভি জানিয়েছে, ইয়েমেন সীমান্তের প্রায় ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত আবহা বিমানবন্দরের পার্কিং এলাকায় একটি সন্দেহভাজন ড্রোন আঘাত করে। ওই বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটে বিমান চলাচল করে থাকে।
এদিকে ওই হামলার পর বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় টিভি।
এর আগে চলতি মাসের শুরুর দিকে আবহা বিমানবন্দরে হুথিদের একটি মিসাইল হামলায় ২৬ জন আহত হয়েছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত