আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এটি ট্রাম্পের শয়তানি পরিকল্পনা: ফিলিস্তিন

এটি ট্রাম্পের শয়তানি পরিকল্পনা: ফিলিস্তিন

মধ্যপ্রাচ্যে ট্রাম্পের কথিত শতাব্দীর সেরা শান্তি পরিকল্পনাকে শয়তানি পরিকল্পনা বলে আখ্যায়িত করেছেন ফিলিস্তিনিরা।

ফিলিস্তিনিদের বোকা বানানোর পরিকল্পনার প্রতিবাদে মঙ্গলবার গাজা ও পশ্চিমতীরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিতে আগুন ধরিয়ে বিক্ষোভ মিছিল করেছে।

ক্ষুব্ধ ফিলিস্তিনিরা এ সময়- ট্রাম্প নিপাত যাক, বাহরাইন নিপাত যাক এবং মানামা সম্মেলন নিপাত যাক বলে স্লোগান দিতে থাকেন।

১২ বছরের দ্বন্দ্ব ভুলে মঙ্গলবার পশ্চিমতীরে মাহমুদ আব্বাসের দল ফাতাহ এবং প্রতিদ্বন্দ্বী হামাস নেতাকর্মীরা ওই বিক্ষোভে যোগ দেন।

মধ্যপ্রাচ্যে ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনায় ইসরাইলের সম্মতি থাকলেও তা প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনিরা।

এ পরিকল্পনায় বাস্তবায়নে ফিলিস্তিনিকে ৫ হাজার কোটি ডলারের (৫০ বিলিয়ন) টোপ দিয়েছে যুক্তরাষ্ট্র।

বাহরাইনে এ পরিকল্পনা প্রকাশের আগে একটি ফান্ড তৈরির ঘোষণা দিয়েছে দেশটি। বলা হচ্ছে, এ ফান্ডের অর্থে ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। খবর এএফপি ও রয়টার্সের।

এ পরিকল্পনা প্রণয়নে নেতৃত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। ফিলিস্তিনিদের জন্য একে ‘শতাব্দীর সেরা সুযোগ’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

তবে নতুন এ অর্থনৈতিক পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। তারা বলেছে, সব পক্ষের সঙ্গে আলোচনা করে কেবল রাজনৈতিক উপায়েই সংকট সমাধান সম্ভব।

বাহরাইনে আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিন সংকট সমাধানের জন্য বিতর্কিত শান্তি পরিকল্পনা পেশ করবে যুক্তরাষ্ট্র। এতে নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা কুশনার।

একতরফাভাবে প্রণয়ন করা ওই পরিকল্পনার বিরুদ্ধে ফিলিস্তিন ছাড়াও শনিবার জর্ডানে বিক্ষোভে নামেন দেশটিতে বসবাসরত ফিলিস্তিনের নাগরিকরা। জর্ডানের সাধারণ মানুষও এতে যোগ দেন। তারা যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার বিরুদ্ধে স্লোগান দেন। এমন পরিস্থিতিতে শান্তি পরিকল্পনার পক্ষে জনমত আদায়ে ফিলিস্তিনকে নতুন অর্থনৈতিক প্রস্তাব দিয়েছেন কুশনার।

শেয়ার করুন

পাঠকের মতামত