আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

রাশিয়া-ফ্রান্সের সহযোগিতা নেবে ফিলিস্তিন

রাশিয়া-ফ্রান্সের সহযোগিতা নেবে ফিলিস্তিন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কথিত ‘শতাব্দীর সেরা সমঝোতা’ প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন।

মঙ্গলবার থেকে বাহরাইনের রাজধানী মানামায় যুক্তরাষ্ট্রের আয়োজনে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে বহুল আলোচিত ইকোনমিক ওয়ার্কশপ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার।

মানামা সম্মেলনের বিপরীতে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক একটি সম্মেলনের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। খবর টিআরটির।

মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার হরণে বাহরাইনে যে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে, এর প্রতিবাদে আমরা একটি আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করব।

আলজেরিয়ায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে ‘শতাব্দীর সেরা সমঝোতা’র বিরুদ্ধে অনুষ্ঠিত এক বিক্ষোভে অংশ নিয়ে দেশটিতে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত আমিন মাকবুল প্রেসিডেন্টের বরাতে আনাদলু এজেন্সিকে এ কথা জানিয়েছেন।

আমিন মাকবুল বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের একক আধিপত্য বড় বাধা। ফিলিস্তিনিদের অধিকায় রক্ষায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস খুব শিগগিরই কূটনৈতিক সফরে বের হবেন। ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনে সমর্থন আদায়ের লক্ষ্যে তিনি রাশিয়া, ফ্রান্সসহ অন্যান্য দেশগুলো সফর করবেন।

সমস্যা সমাধানে ফিলিস্তিনরা এখন আর যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতাকারী হিসেবে মানে না বলেও জানান তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত