আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানো সম্ভব নয়: কানাডা

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানো সম্ভব নয়: কানাডা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে কানাডার আইন অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বেনোয়ে প্রিফন্টেইন।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিস) মিলনায়তনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানান।

কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ‘ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)’ আয়োজিত ‘ডিক্যাব টক’ এর প্রধান অতিথি ছিলেন কানাডার হাইকমিশনার বেনোয়ে প্রিফন্টেইন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে কানাডা সরকার ফেরত দেবে কিনা- এমন প্রশ্নের জবাবে কানাডার হাইকমিশনার বেনোয়ে প্রিফন্টেইন বলেন, বাংলাদেশ সরকার তাকে ফেরত আনার জন্য চেষ্টা করছে। তবে আমি বলতে পারি, কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কানাডা ফেরত পাঠায় না। ঐতিহাসিকভাবেই কানাডার আইন অনুযায়ী এমন আসামি ফেরত পাঠানো হয় না।

রোহিঙ্গাদের বিষয়ে কানাডার হাইকমিশনার বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে আছে কানাডা। এ ছাড়া ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য কানাডা সহায়তা দিয়ে আসছে। ২০১৭ সালে এ সংকটের শুরু থেকেই কানাডা সরকার ৮৬.৮ মিলিয়ন মার্কিন ডলার রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা দিয়েছে। তবে কানাডা সরকার রোহিঙ্গাদের ব্যবস্থাপনা নয়, সমস্যার সমাধান চায়।

বেনোয়ে প্রিফন্টেইন বলেন, কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ রয়েছে। সেখানে বাংলাদেশি শিক্ষার্থীও বাড়ছে। ২০১৮ সালে কানাডায় সাড়ে ছয় হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী পড়তে গেছেন।

এক প্রশ্নের উত্তরে কানাডার হাইকমিশনার বলেন, বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কানাডার ভালো সম্পর্ক রয়েছে। সেটা সরকার বা বিরোধীদল উভয়েরই।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কানাডা বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন এবং বাকস্বাধীনতার উন্নয়নের পক্ষে। তবে এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট ঘটনার ব্যাপারে মতামত দিতে অনাগ্রহ প্রকাশ করেন এ রাষ্ট্রদূত।

শেয়ার করুন

পাঠকের মতামত