আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইরান কিন্তু একা নয় : যুক্তরাষ্ট্রকে রাশিয়া

ইরান কিন্তু একা নয় : যুক্তরাষ্ট্রকে রাশিয়া

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ কিংবা যুদ্ধের মতো কোনো ‘পাগলামি পূর্ণ সিদ্ধান্ত’ নেয় তাহলে তেহরান কিন্তু একা থাকবে না বরং রাশিয়াসহ অনেক দেশ তাদের পাশে দাঁড়াবে। আফগানিস্তান বিষয়ক রাশিয়ার বিশেষ দূত জামির কাবুলভ এমন মন্তব্য করেছেন।

মার্কিন টেলিভিশন চ্যানেল ব্লুমবার্গ জানিয়েছে, আফগানিস্তান বিষয়ক রুশ বিশেষ দূত কাবুলভ মস্কোয় সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি এককভাবে পাগলামিপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেয়, তাহলে এটা যেন তারা না ভাবে যে ইরান একা। ইরানের প্রতি বিশ্বের অনেক দেশ সহানুভূতিশীল।’

কাবুলভ আরও বলেন, তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সশস্ত্র সংঘাতের আশঙ্কা রয়েছে, তবে এখনও কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করা সম্ভব। আর এই জন্য দুই পক্ষকে আগ্রহী হয়ে সেসব সমস্যা নিয়ে আলোচনা করতে হবে।

রাশিয়ান ওই কূটনৈতিক বলেন, ‘প্রকৃতপক্ষে আমরা যুদ্ধ চাই না। যখন আমরা যুদ্ধের কথা বলি তখন মাঝে মধ্যে তা স্বল্প সময়ের সংঘাতকে বোঝায়। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এই আশংকা এখন উড়িয়ে দেয়া যাচ্ছে না, কারণ উত্তেজনা এখন চরমে। অবশ্য এটি এড়ানো অসম্ভব নয়। রাশিয়া তার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।’

মধ্যপ্রাচ্যে দুইবার তেলের ট্যাঙ্কারে হামলা, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা ও সমরাস্ত্র মোতায়েন নিয়ে উত্তেজনা চলার মধ্যেই গত সপ্তাহে ইরান যুক্তরাষ্ট্রের একটি সামরিক স্পাই ড্রোন ভূপাতিত করায় তেহরান-ওয়াশিংটনের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। রাশিয়া ইরানের দীর্ঘদিনের মিত্র।

শেয়ার করুন

পাঠকের মতামত