আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সৌদি আরবে ৩ মাসের জন্য সূর্যের আলোতে কাজ নিষিদ্ধ

সৌদি আরবে ৩ মাসের জন্য সূর্যের আলোতে কাজ নিষিদ্ধ

সৌদি আরবে বাংলাদেশীসহ বিভিন্ন দেশের লাখ লাখ শ্রমিক কাজ করছেন। এরমধ্যে অনেককে কাজ করতে হচ্ছে রাস্তায় প্রখর সূর্যের আলোতে। তীব্র তাপদাহে কাজ করার কারণে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এই অবস্থা থেকে উত্তরণে দেশটির সরকার আগামী ৩ মাসের প্রতিদিন দুপুরে ৩ ঘন্টা উন্মুক্ত সূর্যলোকে শ্রমিকদের কাজ নিষিদ্ধ করে আদেশ জারী করেছে।

সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রনালয়ের জারী করা আদেশটি প্রতিটি দেশের দূতাবাসে পাঠিয়ে দেয়া হয়েছে। আদেশ বাস্তবায়নে কোন ধরনের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ জানাতে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা, সৌদি আরব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবে দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর-২০১৯ তারিখ পর্যন্ত মোট ৩ মাস প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সময়ে উন্মুক্ত সূর্যালোকে কর্মীদের কাজ করা নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরবের শ্রম ও সামাজাকি উন্নয়ন মন্ত্রনালয় এই আদেশ জারী করে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, শ্রমিকদের মানবিক বিষয় বিবেচনায় নিয়ে তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যগত প্ররক্ষায় এরুপ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আদেশ বাস্তবায়নে কোন ধরনের ব্যতয় ঘটলে শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রনালয়ের কাস্টমার কেয়ার নম্বর ১৯৯১১ এ রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত