আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ট্রাম্পের ছেলের মুখে থুথু দিল রেস্তোরাঁর নারী কর্মী

ট্রাম্পের ছেলের মুখে থুথু দিল রেস্তোরাঁর নারী কর্মী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের মুখে থুথু দিয়েছেন শিকাগোর এলাকার এক নারী রেস্তোরাঁকর্মী। বিষয়টি জানিয়েছেন স্বয়ং এরিক ট্রাম্প। খবর সিএনএনের।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি ব্রেইটবার্ট নিউজকে ট্রাম্পের তৃতীয় ছেলে এরিক ট্রাম্প টেলিফোনে বলেন, এটি তার জন্যে সত্যিকার অর্থে বিব্রতকর ছিল। কয়েকজন বিষয়টি নিশ্চিতভাবে বলেছে, তার মানসিক সমস্যা ছিল। শিকাগো পুলিশ ও গোয়েন্দা সংস্থা ঘ্টনাস্থল পরিদর্শন করেছে।

এরিক ট্রাম্প লাঞ্ছিত হওয়ার এমন ঘটনায় ট্রাম্প অর্গানাইজেশনের পক্ষ থেকে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।

রেস্তোরাঁ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তিনি কেন এমন আচরণ করেছেন; তা আমাদের কাছে বোধগম্য নয়। আমরা এখনও ওই কর্মীর সঙ্গে কথা বলতে পারিনি। তবে এরই মধ্যে আমাদের মানবসম্পদ বিভাগ ওই কর্মীকে ছুটিতে পাঠিয়েছে। রেস্তোরাঁটি ওই কর্মীর নাম নিশ্চিত করেনি।

ট্রাম্প অর্গানাইজেশনের বরাত দিয়ে শিকাগো ট্রিবিউন জানিয়েছে, রেস্তোরাঁ কর্তৃপক্ষ ওই নারীকে প্রথম কারাগারে পাঠালেও এরিক ট্রাম্প এ ঘটনায় কোনো অভিযোগ না করায় ওই নারীকে পরে ছুটিতে পাঠানো হয়।

তারা আরও জানায়, আমাদের ব্যবসা ধ্বংস করতে কর্মচারীদের হুমকি দেয়া হচ্ছে, ভুয়া রিভিউ দিতে এবং ব্যক্তিগতভাবে আমাদের নিঃসঙ্গ করতে শত শত মানুষকে আহ্বান জানানো হয়েছে।

শহরের পুলিশ প্রধান বিষয়টি নিয়ে এক টুইট বার্তায় জানিয়েছেন, মার্কিন গোয়েন্দা সংস্থা ও শিকাগো পুলিশ এ ঘটনাটি খতিয়ে দেখছে। পুরো ঘটনা জানার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। ট্রাম্পের মুখপাত্রকেও এর আগে একটি রেস্তোরাঁ থেকে বের করে দেয়া হয়েছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত