আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সৌদি যুবরাজের ভূয়সী প্রশংসায় ট্রাম্প

সৌদি যুবরাজের  ভূয়সী প্রশংসায় ট্রাম্প

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের 'দারুণ কাজ করছেন' মন্তব্য করে তার ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জাপানে জি-২০ সম্মেলনের ফাঁকে শনিবার সৌদি যুবরাজের সঙ্গে কথা হয় ট্রাম্পের। এ সময় সৌদি আরবের ক্ষমতাধর যুবরাজকে 'নিজের বন্ধু' উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আপনি দারুণ কাজ করছেন।' খবর এএফপির

গত বছর ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার ঘটনার পর আন্তর্জাতিক চাপের মুখে পড়েন যুবরাজ মোহাম্মদ। এর মাঝেই তাকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প।

অবশ্য খাসোগি হত্যায় যুবরাজকে জড়িয়ে যেসব বক্তব্য আসছে তার সবই প্রত্যাখান করেছে সৌদি কর্তৃপক্ষ। জামাল খাসোগিকে কনস্যুলেটের ভেতরে হত্যার পর লাশ টুকরো টুকরো করা হয়। এ ঘটনাকে একটি 'দুর্বৃত্তমূলক কাজ' হিসেবে আখ্যায়িত করেছে সৌদি কর্তৃপক্ষ।

যদিও জাতিসংঘের এক বিশেষজ্ঞের প্রতিবেদনে বলা হয়েছে, খাসোগিকে হত্যার পেছনে সৌদি আরবের হাত রয়েছে। যুবরাজ মোহাম্মদ এ হত্যার ব্যাপারে অবশ্যই অবগত ছিলেন।

যুবরাজ মোহাম্মদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সাক্ষাতের পর হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তারা অন্যান্য বিষয়ের পাশাপাশি মানবাধিকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। তবে তাদের আলাপচারিতার বিস্তারিত জানানো হয়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত