আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ফ্রান্সে দাবানল

ফ্রান্সে দাবানল

ফ্রান্সের দক্ষিণের বিস্তৃত অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। শনিবার দাবানল নিয়ন্ত্রণে কাজ করেছে অগ্নিনির্বাপন বাহিনীর সাত শতাধিক কর্মী এবং ১০ টি হেলিকপ্টার।

এদিকে শনিবার ইউরোপের কিছু অংশে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে। তীব্র গরমে ইতালিতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

ফ্রান্সের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, গার্দ অঞ্চলে শুক্রবার তাপমাত্রা ছিল ৪৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল। ওই অঞ্চলের প্রায় ৬০০ হেক্টর এলাকা আগুনে পুড়ে গেছে । এছাড়া বেশ কিছু বাড়ি ও যানবাহন পুড়ে গেছে। দাবানল নিয়ন্ত্রণের জন্য সাত শতাধিক কর্মী এবং ১০ টি হেলিকপ্টার ওই এলাকায় পাঠানো হয়েছে। আগুন নেভাতে যেয়ে বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

ফরাসি গণমাধ্যম জানিয়েছে, গার্দের একটি গ্রামে আগুনের সূত্রপাতের জন্য এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।  শনিবারই চরম তাপমাত্রা নেমে যাবে বলে আশা করা হচ্ছে। তবে এরপরও তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, ২০১৯ সাল বিশ্বের সবচেয়ে উষ্ণ বছর হতে যাচ্ছে। ২০১৫-১৯ সাল হবে উষ্ণতম পাঁচ বছর।

শেয়ার করুন

পাঠকের মতামত