আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

৩ কোটি ডলার নিয়ে পালিয়েছেন দুবাইয়ের প্রধানমন্ত্রীর স্ত্রী

৩ কোটি ডলার নিয়ে পালিয়েছেন দুবাইয়ের প্রধানমন্ত্রীর স্ত্রী

তিন কোটি ১০ লাখ মার্কিন ডলার নিয়ে দুবাই ছেড়ে পালিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি শেইখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের ষষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া বিন্তে আল হুসেইন। ধারণা করা হচ্ছে দুই সন্তানকে নিয়ে লন্ডনে লুকিয়ে আছেন তিনি।

জর্ডানের বাদশাহ আব্দুল্লাহর সৎ বোন প্রিন্সেস হায়া এর আগে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মোহাম্মদ বিন রাশিদের কাছ থেকে বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন। এই দম্পতির জালিলা (১১) ও জায়েদ (৭) নামে দুই সন্তান রয়েছে। অক্সফোর্ডে পড়াশোনা করা প্রিন্সেস হায়াকে গত ২০ মে থেকে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় দেখা যায়নি।

আরব সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সম্ভবত নতুন জীবন শুরু করার জন্য প্রিন্সেস হায়া তিন কোটি ১০ লাখ মার্কিন ডলার সঙ্গে নিয়ে গেছেন।

অসমর্থিত সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আমিরাত ও জার্মানির মধ্যে কূটনৈতিক টানপোড়েন রয়েছে। এর সুযোগ নিয়ে জার্মান রাষ্ট্রদূত প্রিন্সেসকে দুবাই ত্যাগ করতে সহযোগিতা করেছেন। শেইখ মোহাম্মদ জার্মান কর্তৃপক্ষকে তার স্ত্রী ও সন্তানদের ফিরিয়ে দেওয়ার অনুরোধও জানিয়েছিলেন। তবে সে অনুরোধে সাড়া মেলেনি।

এর আগে শেইখ মোহাম্মদ রাশিদের কন্যা প্রিন্সেস লতিফা দুবাই ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন। পরে ভারতীয় উপকূল থেকে তাকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে দুবাইয়ে ফিরিয়ে নেওয়া হয়েছে।

প্রিন্সেস লতিফা জানিয়েছিলেন, বাবার নির্যাতন থেকে বাঁচতে তিনি দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত