আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

লিবিয়ায় তুরস্কের ড্রোন ভূপাতিত

লিবিয়ায় তুরস্কের ড্রোন ভূপাতিত

লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে তুরস্কের একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত বাহিনী। পাশাপাশি তুরস্কের দুজন নাগরিককে আটক করা হয়েছে। রোববার রাতে ত্রিপোলির মুয়াইতায়কিয়া বিমানবন্দরে এ ঘটনা ঘটে।


সৌদি আরবের প্রভাবশালী সংবাদ মাধ্যম আল আরাবিয়ার খবরে বলা হয়, ত্রিপোলির মুয়াইতায়কিয়া বিমানবন্দরের রানওয়েতে জেনারেল হাফতারের অনুগত সেনারা ড্রোনটি ভূপাতিত করে। এ কারণে ত্রিপোলি বিমানবন্দরে বেসামরিক বিমান ছাড়া কোনো বিমান ওঠানামা করতে পারেনি।

তুরস্কের যে দুই নাগরিককে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে লিবিয়ার গেরিলাদের সাহায্য করার অভিযোগ আনা হয়েছে।

এদিকে লিবিয়ায় তুরস্কের ছয় নাগরিক আটক রয়েছে বলে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, লিবিয়ার হাফতার বাহিনী তুরস্কের ছয় নাগরিককে আটকে রেখেছে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবিলম্বে এ নাগরিকদের মুক্তির দাবি জানানো হয়েছে।

এদিকে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার রোববার আনাদলুকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, লিবিয়ার এমন আচরণ অব্যাহত থাকলে হাফতারের লোকজন তুরস্কের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত