আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বিশ্বের সবচেয়ে দামি বিবাহবিচ্ছেদ, অ্যামাজন প্রতিষ্ঠাতার স্ত্রীর খোরপোশ ৩,৮০০ কোটি ডলার

বিশ্বের সবচেয়ে দামি বিবাহবিচ্ছেদ, অ্যামাজন প্রতিষ্ঠাতার স্ত্রীর খোরপোশ ৩,৮০০ কোটি ডলার

বর্তমানে বিশ্বের ধনীতম ব্যক্তি ই-কমার্স সংস্থা আমাজনের প্রতিষ্ঠাতা তথা সিইও জেফ বেজোস। তার বিবাহ বিচ্ছেদও হতে চলেছে বিশ্বের সবচেয়ে দামি। জেফের সঙ্গে ২৬ বছর ঘর করেছেন স্ত্রী ম্যাকেঞ্জি বেজোস। চলতি বছর জানুয়ারি মাসেই সেই সম্পর্কে ইতি টানার ঘোষণা করেছেন তিনি। খোরপোশ নিয়ে জল্পনা চলছিলই। অবশেষে জানা গেল তার অঙ্ক। দম্পতির হাতে থাকা আমাজনের মোট শেয়ারের ২৫ শতাংশ পাচ্ছেন ম্যাকেঞ্জি। যার বর্তমান বাজারদর, তিন হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। এর ফলে বিশ্বের চতুর্থ ধনীতম মহিলা হতে চলেছেন তিনি। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ইতিমধ্যেই নিজের সম্পত্তির অর্ধেক দান করার ঘোষণা করেছেন এই লেখিকা।

১৯৯৪ সালে সিয়াটলের একটি গ্যারাজে আমাজন শুরু করেছিলেন জেফ। ঠিক তার আগের বছর ম্যাকেঞ্জির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। চার সন্তানও রয়েছে তাদের। গত এপ্রিল মাসে তাদের বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। খোরপোশের অঙ্ক হাতবদলের জন্য ৯০ দিনের সময়সীমা দেয়া হয়েছিল। চলতি সপ্তাহে সেই সময় শেষ হচ্ছে। এর মধ্যেই শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
কিন্তু তারপরও ১১ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার সম্পত্তি নিয়ে বিশ্বের ধনীদের তালিকায় এক নম্বরেই থাকছেন জেফ। আমাজনের মোট শেয়ারের মাত্র ৪ শতাংশ যাচ্ছে ম্যাকেঞ্জির হাতে। তিনিও স্বেচ্ছায় নিজের শেয়ারের ভোটের নিয়ন্ত্রণ জেফের উপরেই ছেড়ে দিয়েছেন। ফলে নিজের সংস্থায় কর্তৃত্ব হারাচ্ছেন না তিনি।
পাশাপাশি স্ত্রীর অধিকারে থাকা ওয়াশিংটন পোস্ট, বেসরকারি মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের শেয়ার যাচ্ছে আমাজন কর্তার ঝুলিতে।

এদিকে, কপর্দকশূন্য না হওয়া পর্যন্ত নিজের বিপুল সম্পত্তি দান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ম্যাকেঞ্জি। দুই ধনকুবের ওয়ারেন বাফেট এবং বিল গেটসের স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য গিভিং প্লেজ’-এর একটি ব্লগে একথা জানিয়েছিলেন তিনি। বিশ্বব্যাপী ধনকুবেরদের মানব কল্যাণে অর্ধেকের বেশি সম্পত্তি দান করার বিষয়ে উৎসাহিত করাই এই সংস্থার কাজ। প্রাক্তন স্ত্রীর এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন জেফ। এই নিয়ে ম্যাকেঞ্জির জন্য গর্বিত বলেও ট্যুইটারে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত